শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কঠোর লকডাউন: নগরীর বাজারে ক্রেতাদের ভিড়

করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামীকাল থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে বাড়তি কেনাকাটার উদ্দেশে নগরীর বহদ্দারহাট বাজারে ক্রেতাদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে নিত্যপণ্যের দাম আগের মতই আছে।

আজ বুধবার (৩০ জুন) বহদ্দারহাট বাজারে ক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিছুটা বাড়তি পরিমাণে কিনতে দেখা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, সকাল থেকেই বিক্রি কিছুটা বেড়েছে। তবে আগে লকডাউনের খবরে মানুষের মধ্যে যেমন পণ্য সংরক্ষণ করার প্রবণতা ছিল এবার সেটা নেই। পণ্যের সরবরাহও পর্যাপ্ত।

স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে ক্রেতা-বিক্রেতারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। তবে ৭ দিন কঠোর লকডাউন থাকায় যানবাহন চলবে না। তাই কিছুটা বাড়তি পণ্য কিনছেন ক্রেতারা।

তবে ক্রেতাদের হাতে বাড়তি পণ্যের ব্যাগ থাকলেও তারা বলছেন, লকডাউন হলেও যেহেতু কেনাকাটা করতে পারবো তাই বাড়তি কেনাকাটা করছি না। প্রয়োজনীয় কিছু জিনিস কিনতেই বাজারে আসা। করোনার মধ্যে যেহেতু ঘরে থাকতে বলা হয়েছে তাই বারবার যাতে বাজারে আসতে না হয়, সেজন্য কিছু পণ্য বেশি করে কিনে রাখছেন।

বোয়ালখালী স্টোরের বিক্রেতা আনিস বলেন, সকাল থেকেই মানুষ কেনাকাটা করতে বাজারে আসছে। তবে লকডাউনের কারণে আমরা কোন পণ্যের দাম বাড়াইনি। যেহেতু যানবাহন চলবে না তাই দূরের ক্রেতারা বাজারে আসতে পারবে না। তাই কাল থেকে বিক্রিও কিছুটা কম হবে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী কামাল হোসেন বলেন, আমরা লকডাউনের জন্য বাজার করতে আসিনি। বাসায় বাজার শেষ হয়ে গেছে সেই কারণেই আসা। তবে সবজি একটু বেশি করে কিনলাম যাতে বাজারে বার বার না আসতে হয়। করোনা বাড়ছে সংক্রমণের ভয়ও তো আছে।

ভাইকে নিয়ে বাজারে এসেছেন নিতু আফরিন তিনি বলেন, সামনে কোরবানি মশলার দাম আরও বেড়ে যেতে পারে তাই কিছু মসলা কিনতেই বাজারে এলাম। আর কিছু কাঁচাবাজারেরও প্রয়োজন ছিল। যদিও লকডাউনে বেশি বেড় হতে চাই না। বাসায় আমাদের বয়স্ক বাবা মা আমাদের মাধ্যমে তারা সংক্রমিত হতে পারে।

উল্লেখ্য, সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন দিয়েছে সরকার। এই সাত দিন অন্যান্য দোকানপাট বন্ধ থাকলেও সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...