মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মধ্যদিয়ে বাঙালি উজ্জীবিত হয়েছিল: মফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর ১৯ মিনিটের সেই অলিখিত ভাষণটি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণটির মধ্যদিয়ে পুরো জাতি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিল।

নিরস্ত্র বাঙালিরা ঐক্যবদ্ধ ভাবে শোষন অত্যাচারের বিরুদ্ধে তথা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আজ বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশ, বাঙালি ও বঙ্গবন্ধু বিশ্বসমাজে আরো মর্যাদাবান হয়েছে। এতে করে বঙ্গবন্ধু বিরোধী ও ইতিহাস বিকৃতীকারীদের মুখে এক বিরাট চপেটাঘাত পড়েছে।

তিনি আরো বলেন ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষনের আবেদন আজো ফুরিয়ে যায়নি। মিথ্যাচার ষড়যন্ত্র বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে তা অফুরন্ত প্রেরণা হয়ে রইবে। শেখ হাসিনার প্রশ্নাতীত দেশপ্রেম ও সততার কারণে আশাতীত অর্জনকে জাতীয়স্বার্থে টিকিয়ে রাখতে হবে এবং এজন্য নিঃশর্ত ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানান তিনি।

আজ ৭ মার্চ বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন ও লাখো শহীদের জীবনদানে এই বাংলাদেশ। এই বাংলাদেশ কোন শক্তির কাছে পদানত হবেনা। ইতিহাসের সঠিক বিচারে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়ে গেছেন। দ্বিজাতিতত্ত্বের প্রেত্মাতারা এখনো পরাজয়ের প্রতিশোধ নিতে মরীয়া। বঙ্গবন্ধুকে হৃদয়ে সঠিকভাবে ধারন করতে পারলেই সেই উৎসরিত শক্তি থেকে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রকে রুখে দেওয়া সম্ভব।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, সদস্য ছিদ্দিক আহমদ বি.কম, দেবব্রত দাশ, হায়দার আলী রনি, এ কে আজাদ, মাহাবুবুর রহমান শিবলী, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা ফেরদৌস, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক এড: কামেলা খামন রূপা, দক্ষিণ জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম, আবদুল মালেক খান, সৈয়দ নুরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...