মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

হালদা রিসোর্স সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

বাবলু দাশ,হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

হাটহাজারী ও রাউজান উপজেলার হালদা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষন কাজ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে হালদা রিসোর্স সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে zoom plarform এ উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পিএএ, কবির বিন আনোয়ার। এসময় তিনি বলেন, হালদা নদীর জীব বৈচিত্র সংরক্ষণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে যার মধ্যে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা অন্যতম । হালদা রিসোর্স সেন্টার এমন একটি উদ্যোগ যার মাধ্যমে হালদা নদী এবং সংযুক্ত খাল সমূহের জীববৈচিত্র বিশেষত মৎস্য সম্পদ রক্ষায় বিশদ গবেষনার দ্বার উন্মোচিত হলো। এই রিসোর্স সেন্টারের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ আরো বিস্তারিতভাবে হালদা নদীর মৎস্য সম্পদ নিয়ে সমন্বিত গবেষণা করতে সক্ষম হব।এছাড়া মা মাছ রক্ষায় এবং হালদা নদীর দূষণরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, চবি প্রফেসর ডঃ মোঃ মনজুরুল কিবরীয়া, নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান, ক্যাপ্টেন শাহ সাদমান, উপবিভাগীয় প্রকৌশলী বদরুল মুনীর হানাফী প্রমূখ উপস্থিত ছিলেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...