মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

মোঃ জুয়েল হোসাইন বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি – রুমা সীমান্তের ফালংক্ষ্যং নামক এলাকায় দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। আর এই ঘটনার পর উক্ত এলাকার সাঙ্গু নদীর তীরে ৪ জনের লাশ পড়ে থাকে। তবে তারা কোন গ্রুপের সদস্য বা তাদের নাম ও পরিচয় এই বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এদিকে এই ঘটনার খবর পেয়ে রোববার সকালে সেনাবাহিনী, পুলিশ এই চার জনের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে। এই ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

প্রসঙ্গত, গত শনিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীরা জেএসএস এর সাবেক এক সদস্য উনুমং মার্মা (৪৫)কে গুলি করেছে হত্যা করে, এখনও তার লাশের খবর পাওয়া যায় নাই!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...