মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মা-বাবার সন্ধান মিললো ফে‌লে যাওয়া নবজাত‌কের

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানের সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের কদুখোলা ৩নং ওয়ার্ডে সদ্য ভুমিষ্ট একটি শিশুকে বস্তা পেচানো অবস্থায় গত ২৭ফেব্রুয়ারী পুলিশ উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে স্থানীয় নুরুল ইসলাম ও হামিদা দম্পতিকে নবজাতক শিশুটিকে দত্তক হিসেবে দিয়ে দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

চাঞ্চল্যকর এই ঘটনার ৪র্থ দিনের মাথায় সেই বাচ্চার আসল মা,বাবার হদিস পাওয়া গেলো।
৩ মার্চ মোঃ আব্দুস সালাম ও ফারহানা দম্পতি সদর থানায় এসে শিশুটির আসল মা-বাবা বলে পরিচয় দিয়ে থানায় ঘোরাঘুরি করতে থাকে।

শেষে চীফজুডিসিয়াল আদালতের বারান্দায় ঘুরতে থাকে নিজের শিশুকে ফিরে পাবার আশায়। কিন্তু মোঃ আব্দুস সালাম ও ফারহানা নিজেদের নাম পুরোপুরি অস্বীকার করেন।

এ ব্যাপারে সুয়ালক ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল আলম বলেন গত ২৭ ফেব্রুয়ারী উদ্ধারকৃত শিশুটির আসল মা-বাবা আদালত ও মুসলিম রীতিনীতি মোতাবেক সকল সিদ্ধান্ত মেনে নিবে মর্মে গত কাল ২মার্চ এসে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে।

শিশুটির মায়ের নাম ফারহানা আক্তার আর বাবার নাম মোঃ আব্দুস সালাম। ফারহানার বাবা আব্দুল মতিন বলেন যেহেতু মেয়ের বিয়ে হয়নি তাই লোকসমাজের চক্ষুলজ্জার ভয়ে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল। ৩নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ মোঃ ইউসুফ, বলেন শিশুটির আসল পরিচয় খুঁজে পেতে আমাদের খুব কষ্ট হয়েছে।

৩নংওয়ার্ড ইউপি সদস্য রফিকুল আলম বলেন শিশুটির দায়িত্ব কেউ নিতে চাইনি সকলের প্রচেষ্টায় আমরা নিশ্চিত হয়েছি শিশুটির মা ফারহানা আর বাবা আব্দুস সালাম। প্রথমে অস্বীকার করেছিল সকল তথ্য প্রমাণ হাজির করার কারনে স্বীকার করতে বাধ্য হয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে না পারলে সমাজের কলংক বলে উল্লেখ করেন পাড়া সর্দার। রফিকুল আলম আরো বলেন নিজেদের মধ্য আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আগামী ৬মার্চ রবিবার শিশুটিকে আসল মা -বাবার কাছে ফিরে পাবার আশায় আদালতে আবেদন করা হবে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে নুরুল ইসলাম ও হামিদা দম্পতিকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে স্থানীয় বাসিন্দা আবদুল করিমের স্ত্রী হাসিনা বেগম বাড়ির পাশের খালে মাছ ধরতে গেলে বস্তা পেচানো অবস্থায় একটি নবজাতক বাচ্চার কান্না শুনতে পায় পরে তারা বাচ্চাটিকে উদ্ধার করে নিজেদের কাছে রাখে পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করলে সদর থানা পুলিশ ২৭ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে ৯টায় শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...