মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে এনআইডি সংশোধনীতে চরম ভোগান্তি

চন্দনাইশ প্রতিনিধি

 

সেবা নিতে আসা ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দিনের পর দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে নির্বাচন অফিসে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচন কর্মকর্তা মাসে অফিসে আসেন হাতেগোনা কয়েকদিন। তাও আবার নিজের ইচ্ছা বা মনের মত সময়ে। অফিসে আসার পর দেখা যায় তার রুমের প্রধান দরজা বন্ধ থাকে। জানালায় থাকে পর্দা, দেখা করতে লাগে অনুমতি। অনেক কষ্টে অনুমতি মিললে অফিসের ভিতরের ২য় দরজা দিয়ে দেখা করা সম্ভব হলেও পাওয়া যায় না সমস্যার সমাধান। তবে কিছুদিন পরে

আরো পড়ুন:সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২

এই ব্যাপারে ভুক্তভোগী আবদুল আলীম জানান, তিনি প্রায় ১ বছর আগে দুটো আইডি কার্ড সংশোধন করতে দিয়ে বারবার অফিসে যোগাযোগ করা হলেও মিলেনি কোন সেবা। তিনি আরো জানান,সেবা পাওয়া তো দূরের কথা,ভাল করে কথা বলারও সুযোগ থাকতো না। অন্য এক ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, তিনি গত ৭/৮ মাস আগে তার আইডি কার্ডের  নাম সংশোধন করতে দেয় নির্বাচনি অফিসে। যা এখন পাওয়া আকাশ কুসুম স্বপ্ন। অপরদিকে দেখা যায় বিগত ৪ বছর আগে পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আবদুল মান্নান নামের এক ব্যক্তির আই ডি কার্ড করতে দেয়। সে আইডি কার্ডে দেখা যায় পিতা মাতার নামের স্থলে লেখা হয়েছে কি শব্দটি।

আরো পড়ুন: শপথ নি‌লেন পাঁচ নির্বাচন ক‌মিশনার

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এনআইডি কার্ড সংশোধনের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমার আয়ত্বে যে সকল আইডি কার্ড থাকে তা আমি অনুমোদন করে দিয়। অফিসে না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন আমি বিভিন্ন সময় অফিসের বিভিন্ন কর্মসূচিতে থাকি,যার কারণে অফিসে মাঝেমধ্যে থাকি না। সদর দরজা বন্ধ পাওয়া প্রসঙ্গে জানান, করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যোগাযোগ সীমিত করার লক্ষে সামনের দরজা বন্ধ রাখা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...