সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কর্ণফুলী যুবলীগের বর্ধিত সভা, শৃঙ্খলা ফিরিয়ে তৃণমূল সাজানোর চ্যালেঞ্জ

জে.জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা মার্চ) বিকালে চরলক্ষ্যার গ্রীনপার্ক কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ সোলায়মান তালুকদারের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় সভা শুরু হয়। বর্ধিত সভায় উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাহী সদস্যদের উপস্থিতিতে আগামী সম্মেলনকে সফল করতে পাঁচ ইউনিয়নে পাঁচটি কমিটি গঠন করা হয়।

বর্ধিত সভার দৃশ্য

এতে শিকলবাহায় আহ্বায়ক করা হয় সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, চরলক্ষ্যায় সহ-সভাপতি জিএম আনু মিয়া, বড়উঠানে সহ-সভাপতি শহীদ উল্লাহ, জুলধায় মোহাম্মদ সেলিম ও চরপাথরঘাটায় ইন্জিনিয়ার মোঃ সেলিম উদ্দিনকে। পাশাপাশি সিরাজুল ইসলাম হৃদয়কে জুলধা ইউনিয়নের সমন্বয়ক করা হয়। এছাড়াও সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহীরা অফেরতযোগ্য বিনিময় ফরম সংগ্রহ করতে পারবেন স্ব স্ব আহ্বায়ক কমিটি থেকে। দলের দপ্তর সম্পাদক ফরম সরবরাহ করবেন আহ্বায়ক কমিটিকে।

বক্তব্য রাখছেন সম্পাদক মুহাম্মদ সেলিম হক

বর্ধিত সভায় স্পষ্ট ঘোষণা দেওয়া হয় প্রথম সম্মেলন হবে চরপাথরঘাটায় পরে ক্রমিকনুসারে জুলধা, চরলক্ষ্যা, বড়উঠান ও শিকলবাহায় অনুষ্ঠিত হবে। আরো বলা হয়, আগামী ২০ মার্চ এর মধ্যে পাঁচটি ইউনিয়ন সম্মেলন শেষ করা হবে। এছাড়াও উপজেলা কমিটির অর্থ সম্পাদক সাহাবুদ্দিন নাগরীর মৃতুতে শূন্য পদ ও সহ-সভাপতি দুটো পদ, নিষ্ক্রিয়তা, বিভিন্ন অপরাধে যাদের পদ বাতিল/ বহিষ্কার করা হয়েছে সে জায়গায় পুনরায় পদ পুরণে জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন ও স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় যুবলীগ নেতারা বলেন, নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সমৃদ্ধির পথে তিনি নিয়ে যাচ্ছেন। আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে। শ্রম, মেধা, নিষ্ঠা কাজে লাগিয়ে ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে যুবলীগকেই গুরুত্বপূর্ণ ও প্রধান ভূমিকা পালন করতে হবে।

সভায় উপজেলা যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাহী সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...