সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আশ্রয়ের খোঁজে ৮ লাখের বেশি নাগরিক ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সপ্তম দিন চলছে। ইতোমধ্যে কয়েকটি শহর দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। চলমান এই যুদ্ধে নিরাপদ আশ্রয়ের খোঁজে ৮ লাখ ৩০ হাজার নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টু জানান, পোল্যান্ডে প্রবেশের জন্য ৬০ ঘণ্টা পর্যন্ত লোকজনকে অপেক্ষা করতে হচ্ছে এমন খবর পাওয়া গেছে। তিনি আরও জানান, রোমানিয়ান সীমান্তে ২০ কিলোমিটার পর্যন্ত লাইন রয়েছে।

এদিকে ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভে রাশিয়ান প্যারাট্রুপাররা অবতরণ করে সেখানে একটি সামরিক হাসপাতালে হামলা করেছেন।

মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির স্থানীয় সরকার সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিন পরবর্তীতে খারকিভের একটি আবাসিক এলাকায় আরেকটি হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পরে এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেন।

মঙ্গলবার খারকিভে কমপক্ষে ১৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৭৩ জন নিহত এবং রাশিয়ার ৫ হাজার ৮৪০ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...