সোমবার, ৩১ আগস্ট ২০২৬

১০ বছর থেকে ১৮ বছরের নিচে সব নাগরিক জাতীয় পরিচয়পত্র পাবেন

সিনিয়র রিপোর্টার

‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এ স্লোগানের মধ্যদিয়ে চট্টগ্রামেও নানান কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। র‌্যালি শেষে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেবে নির্বাচন কমিশন। এই লক্ষে কাজ শুরু হয়েছে।

১০ থেকে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কাজ শুরু হচ্ছে। একই সাথে ভোটার তালিকায়ও অন্তর্ভুক্ত হতে পারবেন এবং এই বছর জাতীয় পরিচয়পত্রও পাবেন।

চট্টগ্রামে ভোটার সংখ্যা ৫৮ লাখ ৮২ হাজার ৯৮ জন। হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়ায় ৫৯ লাখ ৮৯ হাজার ২৩৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩১ লাখ ২৩ হাজার ৯২০ জন ও মহিলা ভোটার ২৮ লাখ ৬৫ হাজার ৩১৫ জন।

আজ বুধবার ২ মার্চ সকাল ৯টায় জাতীয় ভোটার দিবসের একটি র‌্যালি বের হয়। এ র‌্যালি শেষে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা গণতান্ত্রিক শাসনের পূর্বশর্ত। এ কঠিন কাজটি করেছে নির্বাচন কমিশন।

এরফলে গণতন্ত্রের পথে এগুচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন নিশ্চিত করেছেন। তারই ফলশ্রুতিতে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম, সিএমপি’র দক্ষিণ জোনের ডিসি জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ইসি’র তথ্যভান্ডার (সার্ভার) ব্যবহার করে দেশের ১৪৩টি প্রতিষ্ঠান দেশের সব নাগরিকদের গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে। সহজে এই সেবা পেয়ে দেশের জনগন উপকৃত হচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...