সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিএনপি’র জন্মই হলো আজন্মের পাপ: হাসিনা মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন বলেছেন, স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের অভিভাবক বিএনপি’র জন্মই হলো আজন্মের পাপ। কারণ এ দলটির জন্ম হয়েছে উর্দি পড়া সামরিক ছাউনীতে। কুদেতাঁর মাধ্যমে ক্ষমতায় এসে জিয়াউর রহমান যে দলটি জন্ম দিয়েছেন তা জাতির জন্য অভিশাপ। এ অভিশাপ মোচনে প্রতিটি বাঙালিকে ও দেশপ্রেমিক নাগরিকদের সচেতন হতে হবে।

তিনি আজ বুধবার( ২ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনোপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে ৫০ বছরে এই প্রথমবারের মত সাংবিধানিক রীতি অনুযায়ী ও আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। অথচ এ নির্বাচন কমিশনকে নিয়ে বিএনপিসহ কিছু জনবিচ্ছিন্ন শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কারণ তারা জানে জনগণ ধারা প্রত্যাখ্যাত হওয়ার পর অনেক আগেই লেজে গোবরে একাকার হয়ে আবর্জনার ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশনায় ও একান্ত আগ্রহে। কারণ মহিলারা এদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকাংশ।

তারা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের অভ্যুদয় এবং প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ যে অবস্থানে উন্নীত হয়েছে এবং বিশ্ব সভায় মাথা তুলে দাঁড়িয়েছে তাতেও পুরুষদের পাশাপাশি নারীদের সমান অবদান রয়েছে।

তিনি উল্লেখ করেন যে, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূূমিকা যথেষ্ট ইতিবাচক। তবে নারী সমাজ এখনো অনেক কিছু থেকে বঞ্চিত। তাই রাষ্ট্রে, সমাজে ও পরিবারে নারীর মতামতকে অগ্রাধিকার দিয়ে আমলে আনতে হবে। তাহলে সমাজ সুন্দর হবে, আমাদের সন্তানেরা ভবিষ্যতে দুধে-ভাতে পুষ্টিজাত হয়ে জাতির হাল ধরতে পারবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মহল বিশেষ অতিরিক্ত মুনাফা শিকারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নিত্য ভোগ্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। অথচ দেশে কোনো এ সমস্ত নিত্য পণ্যের ঘাটতি ও সংকট নেই। তিনি প্রশ্ন করেন সামান্য অজুহাতে একটি সিন্ডিকেট কিভাবে কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ বাড়াচ্ছে? আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই নারী সমাজে মাঠে নামলে এই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট পালাবার পথ খুঁজে পাবে না।

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেবুন্নেছা চৌধুরী, খুরশিদা বেগম, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, আইন বিষয়ক সম্পাদক রোকসানা বেগম, শিল্প বিষয়ক সম্পাদক হুরে আরা বিউটি, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক, শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী, ধর্ম সম্পাদক আয়েশা আলম, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার, জেনিফার, তসলিমা নূর জাহান রুবি, পারভীন সুলতানা, মনোয়ারা বেগম মনি, কাজী শাহীন আক্তার, শামীমা ফাতেমা, তপতী সরকার, এডভোকেট সীমা, চেমন আরা, মেহেরুন্নেছা, ফারজানা মুন্নি, সুপ্তি তলাপাত্র, সোমা আক্তার, মুনমুন সেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...