সোমবার, ৩১ আগস্ট ২০২৬

গাঁজা ব্যবসায়ী ও বহনকারী মাহিন্দ্র আটক

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ের বিভিন্ন স্থানে চাষ করা গাঁজা ( নেশাজাত দ্রব্য ) এবার যাচ্ছে সমতলে। আবার ভিন্ন কৌশলে তা প্রক্রিয়ায় প্যাকেটজাত ও কাঁচামালের সাথে তা পাচার করা হচ্ছে ফেনী হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে এমনি একটি গাঁজা চালান আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০বীর খাগড়াছড়ি সদর সেনা জোন।

আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা শহরের শহিকাদের সড়কে এ গাঁজার চালান নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার আগেই অভিযান চালিয়ে ২১ কেজি ১শ গ্রাম শুকনা গাঁজাসহ বাবুল চাকমা (৩৩) হাত নাতে আটক করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে।

এ সময় জব্দ করা হয় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি মাহিদ্র গাড়ি। সেই মহালছড়ি উপজেলার লেবুছড়ি এলাকার দেব রঞ্জন চাকমার ছেলে। ৩৭টি পলিথিনের মোড়কে এই গাঁজা মৌড়ানো ছিলো। সরবরাহকালে প্রশাসনের চোখ ফাঁকি দিতে দুটি কাগজের বক্সে লেচুপাতা ও উপরে গাঁজা রেখে তার উপরে পাকা বরই দিয়ে করা হয় প্যাকেট।

এতসবের পরও গোয়েন্দা ও সেনাবাহিনীদের চোখ ফাঁকি দেওয়ার মাদক কার্বারীদের অভিনব কৌশলী সফল হলো না। অবশেষে সেনাবাহিনীর অভিযানে আটকের পর এসব তথ্য বেরিয়ে আসে। আটককৃত গাঁজা সরবরাহকারী বাবুল চাকমাকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী সূত্র।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটককৃত গাঁজা ও জব্দকৃত গাড়িসহ অভিযুক্ত বাবুল চাকমাকে থানা হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...