সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রাশিয়ার লক্ষ্য ‘আমাদের মুছে ফেলা: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, মস্কোর আক্রমণের প্রথম ছয় দিনে প্রায় ৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে।

এ পর্যন্ত কতজন সেনা নিহত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি রাশিয়া। আল-জাজিরা জেলেনস্কির দেওয়া পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ক্রেমলিনকে সতর্ক করে জেলেনস্কি বলেন, তারা বোমা ও বিমান হামলার মাধ্যমে ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে পারবে না।

ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মঙ্গলবার কিয়েভের হলোকাস্ট মেমোরিয়াল কমপ্লেক্সে আঘাত হেনেছে রাশিয়ানরা। যা প্রমাণ করেছে রাশিয়ার অনেক মানুষের কাছে কিয়েভ সম্পূর্ণ বিদেশি জায়গা।

রুশ সেনাদের প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তারা কিয়েভ সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাদের সবাইকে আমাদের ইতিহাস মুছে ফেলতে, আমাদের দেশকে মুছে ফেলতে এবং আমাদের সবাইকে মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বুধবার রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তুমুল লড়াই চলছে। শহরটিতে রাশিয়ার ছত্রীসেনারা নামছেন এবং খারকিভ মিলিটারি মেডিকেল সেন্টারে হামলা চালায়। এ ছাড়া শহরটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

অন্যদিকে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।

বুধবার সপ্তম দিনের মতো ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রাজধানী কিয়েভের কাছে একটি রাস্তায় রাশিয়ান ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের বিশাল বহর রয়েছে। সেখানে এবং অন্যান্য বড় শহরগুলোতে লড়াই তীব্রতর হচ্ছে।

মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির স্থানীয় সরকার সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ দিন পরবর্তীতে খারকিভের একটি আবাসিক এলাকায় আরেকটি হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পরে এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেন।

মঙ্গলবার খারকিভে কমপক্ষে ১৭ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ের পাঁচ দিনে রাশিয়ার পাঁচ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...