সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে লরীকে মাইক্রোবাসের ধাক্কা,চালক নিহত

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নুরুল আবসার (৩৫) নামের এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৫ মাইক্রো যাত্রী। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার জোড়আমতল এলাকার কেএসআরএম কারখানার সামনে এঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আবসার কক্সবাজার জেলার চকরিয়া থানার বাঁশ ঘাটি গ্রামের শাহ আলমের পুত্র।

আহতরা হলেন রায়হানা বেগম (৪০), দেলোয়ারা বেগম (৪৫), মোঃ খায়রুল ইসলাম (৩০) আরিফুল ইসলাম (৩২) এবং সিদরাতুল মুনতাহা (২৫)। তাদের বাড়ি কক্সবাজার। জানা যায়, সকালে ঢাকা থেকে আসার সময় দ্রুতগতির নোহা মাইক্রোবাস (চট্ট মেট্টো চ- ১১৫০৪০) মহাসড়কের পাশে দাড়াঁনো একটি লরীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়। এতে আহত হয় ৫ যাত্রী। বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে জোড়আমতল এলাকায় দূর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করি এবং আহতদের হাসপাতালে প্রেরণ করি। গাড়ি দুইটি থানা হেফাজতে রাখা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...