সোমবার, ৩১ আগস্ট ২০২৬

উখিয়ায় ঝুলন্ত অবস্থায় এনজিওকর্মীর লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্বামীকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

বুধবার (২ মার্চ) রাত ১ টার দিকে থাইংখালীর জামতলী এলাকার হাফেজ নুরুল ইসলামের ভাড়া বাসায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এনজিওকর্মী ফাতেমা খাতুন (২৩) জামালপুরের ভারুয়াখালী ঘোড়াধাপ এলাকার আলাল উদ্দিনের মেয়ে এবং টাঙ্গাইলের গাঁড়াইল জেলার জোরদিগির পুর্বপাড়া পুলমালীজালার নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী।

সে টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এমএসএফ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্বামী বিল্লাল হোসেনও উখিয়ার জামতলী অস্থায়ী ক্যাম্পে এমএসএফ হাসপাতালে নার্সিং পোষ্টে চাকরী করেন।

স্থানীয় গ্রাম পুলিশ রফিক উদ্দিন জানান, বিল্লাল ও ফাতেমা দম্পতি জামতলী হাফেজ নুরুল ইসলামের ভাড়া বাসায় একটি কক্ষ নিয়ে বসবাস করত। প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে বুধবার রাত সাড়ে ১২টায় বিল্লাল বাসায় আসলে স্ত্রীর ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। পরে সে ৯৯৯ কল করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, স্বামী বিল্লাল হোসেনের খবরের ভিত্তিতে পুলিশ এসে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় এনজিওকর্মীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...