সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মরিচ্যা চেকপোস্ট এলাকায় যুবক হত্যা: হত্যার পর জানাজায় অংশ নেন খুনিরা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে দুই বন্ধু মিলে অপর বন্ধু ওয়ায়েজকে হত্যার পরিকল্পনা করেন। বন্ধুর জানাজাতে অংশ নেন খুনিরা। ১৩ বছরের ওয়ায়েজকে বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে আসা হয়।

ঘটনার চারদিন পর চাঞ্চল্যকর ও আলোচিত এ হত্যার মূল রহস্য উদঘাটন করেছে র‍্যাব।

খুনের ঘটনায় মঙ্গলবার ভোররাতে হত্যার পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি কক্সবাজার-টেকনাফ সড়কের রামু মরিচ্যা বিজিবি চেকপোস্টের হাজির বাড়ি এলাকার একটি ব্রিজের নিচ থেকে সকালে ইজিবাইক চালক মোহাম্মদ ওয়ায়েজের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার শরীরে অন্তত ১৮টি ছুরিকাঘাতের চিহ্নের কথা জানায় পুলিশ। এ ঘটনার দুইদিন পর নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম রামু থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন, ওয়ায়েজের বন্ধু নুরুল ইসলাম প্রকাশ গুরাইয়া, আবু হেনা ওরফে হানিফ এবং রোহিঙ্গা মোহাম্মদ হোসেন ও আরিফ হোসেন। হত্যার মূল পরিকল্পনাকারী গুরাইয়া। এ ছাড়াও হোসেন ও আরিফ আন্ত:জেলা ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য।

গুরাইয়ার বরাতে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক নিত্যনন্দ দাশ বলেন, ‘তার পরিকল্পনায় ওয়ায়েজকে ঘটনাস্থলে নেয়া হয়। পরে বন্ধু হানিফ তাকে পেছন থেকে মুখ চেপে ধরে। আর গুরাইয়া তাকে উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে। পরে তাকে ফেলে ইজিবাইকটি নিয়ে পরিকল্পনামতো মোহাম্মদ হোসেন ও আরিফ পালিয়ে যান।’

তিনি জানান, ‘গ্রেপ্তাররা চারজনই ইজিবাইক চালক। মরদেহ উদ্ধারের পর জানাজাতেও গিয়েছিলেন খুনিরা। ঘটনার পর পরই আমরা ছায়া তদন্ত শুরু করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...