রবিবার, ৩ মে ২০২৬

সীতাকুণ্ডে চন্দ্রনাথ ও স্বয়ম্ভুনাথ মন্দিরে শিবস্নানের মধ্যে দিয়ে চলছে শিবচতুর্দশী ব্রত

অশোক দাশ, সীতাকুণ্ড।

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাখো ব্রতকারী পূর্ণ্যার্থীর দুধ ডাব জলে চন্দ্রনাথ মন্দিরে শিবস্ণানের মাধ্যমে শিবচতুর্দশী ও শিবরাত্রি সম্পন্ন । সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে হাজার বছরেরও অধিককাল প্রাচীন ঐতিহ্য শিবচতুর্দশী মেলা প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার শিবের জন্মদিনে শিবচতুর্দশী তিথী শুরু হওয়ায় এবারের মেলায় পূর্বের সময়ের অধিক পূণ্যার্থীর সমাগম হয়। প্রতিবছরের ন্যায় এবারও মেলায় দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন বেশ লক্ষণীয়। ২৮ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ডে তিথি শুরু হয়ে ১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টা ৭ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হবে।

শিবমহাপুরাণ অনুসারে এই তিথি রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও মহা প্রলয়ের তান্ডব নৃত্য করেছিলেন। এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল।। এর নিগুঢ় অর্থ হল শিব ও শক্তি- তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন।
মহাশিবরাত্রি ব্রতকথা, শিবমহাপুরাণ অনুসারে, অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে প্রচুর জীবহত্যা করত। একদিন দেরি করে শিকারে বেরিয়ে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। এখানে বলা উচিত শিবের পূজা বেল পাতা ছাড়া সম্পন্ন হয়না। সেই গাছটি ছিল বেলগাছ। আর সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। আর ব্যাধও ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে নিজের অজান্তেই শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হয়। পরদিন ব্যাধ বাড়ী ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পারণ ফল লাভ হয়।
এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে। কিন্তু শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায়। যমরাজ তখন শিকার করেন, যে শিবচতুর্দশী ব্রত পালন করে এবং শিব ভক্ত যেই জন, তাঁর উপর যমের কোনো অধিকার থাকেনা। সে মুক্তি লাভ করে। এইভাবে মর্ত্যলোকে শিবচতুর্দশী ব্রতের প্রচার ঘটে।

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় মেলা হলেও কালক্রমে এটি ঐতিহ্যগতভাবে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মূল মেলা তিনদিন পর শেষ হলেও এই মেলা চলবে দীর্ঘ এক মাসব্যাপী। বিশ্বব্যপি করোনা মহামারির কারণে কয়েক বছর পূণ্যার্থী কম আসলেও এবার ঢল নামে লাখো মানুষের।

সিলেট থেকে আসা সমিরণ দাস জানান, আমরা বাস নিয়ে এসেছি , আশা করছি সুষ্ঠভাবে ধর্মীয় কাজগুলো শেষ করতে পারব।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, করোনার কথা চিন্তা করে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করেছি। লক্ষ লক্ষ পূণ্যার্থীর মাঝে মাক্স পড়ার বিষয়ে আমাদের বেগ পেতে হচ্ছে। তবে প্রতিটি মঠমন্দিরে, বিশেষ করে স্বয়ম্ভুনাথ মন্দির, বিরূপাক্ষ ও চন্দ্রনাথ মন্দিরে নারী-পুরুষের জন্য আলাদা সারি করে দিয়েছি,যাতে পূণ্যার্থীরা সহজে মঠ-মন্দির দর্শন করতে পারেন।
মেলার সার্বিক বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির কার্যকরী সভাপতি মোঃ শাহাদাত হোসেন বলেন, মেলায় প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছে। শিবচতুর্দশী মেলা সুষ্ঠ ও সুন্দরভাবে শেষ হবে এই আশা করছি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি...

চট্টগ্রামে ৩হাজার পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ৩হাজার পিস ইয়াবাসহ মোঃ আরিফুল ইসলাম (২৫)...

আরও পড়ুন

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখা। সঠিক সময়ে মার্কেট বন্ধ করা হয় কি না তা...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ...

চট্টগ্রামে ৩হাজার পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ৩হাজার পিস ইয়াবাসহ মোঃ আরিফুল ইসলাম (২৫) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার যুবক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনোয়ারা উপজেলার সক্রীয়...