শুক্রবার, ১ মে ২০২৬

রাউজানে প্রেমিকাকে খুন করে প্রেমিক জয়ের আত্মহত্যা

মৃত প্রেমিককে আসামী করে মামলা করলেন প্রেমিকার বাবা!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে প্রেমিকা অন্বেষা চৌধুরী আশাকে শ্বাসরোধ করে হত্যার পর প্রেমিক জয় বড়ুয়ার আত্মহত্যার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা তাদের পরিবার। অন্বেষা চৌধুরী আশার বাবা রনজিত চৌধুরী বাবলু নিহত জয় বড়ুয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। অপর দিকে জয় বড়ুয়ার বাবা নিলেন্দু বড়ুয়া নিলু একটি অপমৃত্যু মামলা করেছেন।

আজ ১ মার্চ, মঙ্গলবার রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা তদন্তে করে দেখা হচ্ছে। এর সঙ্গে আর কারও যোগসূত্র আছে কি-না তদন্তের পর জানা যাবে।

এর আগে রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহামুনি ভগবান দারোগার বাড়িতে জয় বড়ুয়া তার প্রেমিকা অন্বেষা চৌধুরী আশাকে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যা করে।

স্থানীয় বাসিন্দারা জানায়, অন্বেষা চৌধুরী আশার সঙ্গে জয় বড়ুয়ার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আশার সঙ্গে ফ্রান্স প্রবাসী এক ছেলের আগামী ১০ মার্চ বিয়ের তারিখ ঠিক হয়। এ উপলক্ষে আগামী ৭ মার্চ তার আশীর্বাদ অনুষ্ঠান ঠিক করা হয়েছিল।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিয়ে আগে প্রমিকাকে একবার দেখতে অন্বেষা চৌধুরী আশাকে স্থানীয় সুব্রত বড়ুয়ার ফাঁকা বাড়িতে ডেকে আনেন প্রেমিক জয়। মাঝেমধ্যে সেই বাড়িতে থাকতেন জয়। রাতে জয়কে তার পরিবার দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে রাত সোয়া ৮টার দিকে জয়ের বোন, জেঠাতো ভাই ও বন্ধু ওই ঘরের তালা ভেঙে ঢোকেন। এই সময় জয় বড়ুয়াকে গলায় শার্ট দিয়ে ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝোলানো এবং আশাকে গলায় ওড়না পেঁচানো ও গলায় ছুরি ঢোকানোসহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পান। পরে রাত ১১টার দিকে জয় ও আশার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। একপর্যায়ে ওড়না দিয়ে আশার শ্বাসরোধ ও ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে জয়। এরপর সে নিজে আত্মহত্যা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...