সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা খানম

আশ্রয়কেন্দ্রে অবস্থানরত  মানুষের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাম্প্রতিক ভারী বর্ষণে সম্ভাব্য পাহাড়ধস ও জলাবদ্ধতার প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার রাত ৯টা দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ ১ নম্বর ঝিল পাহাড় এলাকার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা, খাবার, ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে খোঁজ নেন। তিনি আশ্রয়কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করেন। উপস্থিত লোকজন তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মহানগরের সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষণজনিত দুর্যোগ মোকাবিলায় আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়মিত নজরদারি এবং সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত...