সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের মৃত্যু : পিকআপের মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় পিকআপ ভ্যানচাপায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনায় পিকআপভ্যান মালিক মাহামুদুল করিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১ মার্চ) ভোরে চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পিবিআই’র পরিদর্শক মো. এনামুল হক চৌধুরী।

তিনি জানান, পিকআপ ভ্যানচাপায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন পিকআপ ভ্যান মালিক মাহমুদুল করিম। সর্বশেষ আমাদের কাছে গোপন খবর আসে তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আত্মগোপনে রয়েছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পিবিআই’র একটি দল লোহাগাড়ায় অভিযানে গেলে খবর পেয়ে মাহমুদুল করিম সেখান থেকে চকরিয়ায় নিজ এলাকায় চলে আসেন। পরে তাকে চকরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি পিকআপ ভ্যানের চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

প্রসঙ্গত, কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় একই সঙ্গে পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। পরে এ ঘটনায় গুরুতর আহত তাদের আরেক ভাই রক্তিম সুশীল (৩৫) মারা যান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

আরও পড়ুন

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...