সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শিক্ষার্থীকে বই উপহার দিল পুলিশ

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি :

অন্যদিনের মতই থানায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম। নিয়মিত এই কর্মতৎপরতার মাঝেই মোবাইলে কল করে কেউ একজন জানান একজন দরিদ্র শিক্ষার্থী সামর্থ্যের অভাবে বই কিনতে পারছে না।

তিনি মূহুর্তেই তার শ্রেণী বিভাগ জেনে নিয়ে ওই শিক্ষার্থীকে নিয়ে থানায় আসতে বলেন। নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটির পক্ষ থেকে তার ভাই থানায় আসলে রাশেদুল ইসলাম তার হাতে তুলে দেন গাইড সহ নবম শ্রেণীর সব বই। বই দেয়ার সময় শিক্ষার্থীটির ভাইকে বলেন যে কোন সমস্যায় সে যেন নিঃসংকোচে উনার সাথে যোগাযোগ করেন এবং ছাত্রীটি যেন ভালো ভাবে পড়ালেখা করে দেশের সেবা করার যোগ্যতা অর্জন করে। এসময় ভাইটি আপ্লুত হয়ে জানান, “শুনেছি পুলিশ জনগণের বন্ধু , আজ তার প্রমান পেলাম। বোনের পাশে দাড়ানোর জন্য তিনি ধণ্যবাদ জানান পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলামকে”।

সামাজিক মাধ্যমে বিষয়টিকে নিয়ে প্রশংসা হচ্ছে । রাশেদুল ইসলামের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, শিক্ষার্থীটির নাম,ঠিকানা আমি জানি না জিজ্ঞেসও করিনি। একজন আমাকে জানালো সামর্থ্যের অভাবে একজন ছাত্রী বই কিনতে পারছে না। আমার মনে হয়েছে তাকে বই কিনে দেয়া আমার কর্তব্য। আমি শুধু কর্তব্য পালন করেছি, বলার মত তেমন কিছু করিনি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...