মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কণ্ঠনীড়ের “পলাশ-রাঙা ফাল্গুনে”

ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার যে আকুলতা, তা বছর ঘুরে বারবার আমাদের ছুঁয়ে যায়। ফাগুন মানেই আকাশটাকে মাথায় নিয়ে নানান রঙের প্রজাপতির উড়াউড়ি। ফাগুন হাওয়ায় কৃষ্ণচূড়া আর পলাশের সৌরভে প্রকাশ পায় প্রিয়জনের সান্নিধ্যের অপেক্ষা। ফেব্রুয়ারির ফাগুন শুধু প্রাণ জাগাবার মাস নয়, এ মাস স্পধিত সাহস ও অবিনাশী চেতনায় জেগে উঠবার মাস। এ মাসেই মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রোপিত হয়েছিল বাঙ্গালির স্বাধীনতার বীজ। অংকুরিত হয়েছিল গণতান্ত্রিক অসম্প্রদায়িক বাংলাদেশের।

আর এই বিষয়কে উপজীব্য করে বাচিক শিল্প আয়োজন করে “পলাশ-রাঙা ফাল্গুনে” শীর্ষক আবৃত্তি সন্ধ্যার পঞ্চম পর্ব। নগরের শিল্পকলা একাডেমির গ্যালারি মিলয়তানে গতকাল ২৬ ফেব্রয়ারি ২০২২ শনিবার সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছিলো কথামালা, কবিকণ্ঠে কবিতাপাঠ, একক, দ্বৈত ও দলীয় আবৃত্তি পরিবেশনা এবং সংগীত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে কথামালায় অংশ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা। তিনি বলেন, অসম্পদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য কণ্ঠনীড়ের মত সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম। তাঁরা কণ্ঠনীড়ের ভবিষ্যত সাফল্যের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য রাখেন কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগর। কবিতা পাঠ করে শোনান কবি হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী, শাহীন মাহমুদ, ফারহানা আনন্দময়ী, অনুপমা অপরাজিতা, রিমঝিম আহমেদ ।

কথমালার পর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। শুরুতে দলীয় আবৃত্তি-একুশের পদাবলী নিয়ে মঞ্চে আসেন কণ্ঠনীড়ের সদস্যরা। সেলিম রেজা সাগরের গ্রন্থনা ও নির্দেশনায় এতে অংশগ্রহণ করেন তানিয়া নাসরিন, তাজুল ইসলাম, কানিজ ফাতেমা হীরা, মনীষা মীরা, ইফ্ফাত আরফিন ও তাসমিয়া সামরিন। দ্বিপান্বিত চৌধুরীর গ্রন্থনা ও তাজুল ইসলামের নির্দেশনায় অমর একুশে শীর্ষক বৃন্দ পরিবেশনায় অংশ নেন কণ্ঠনীড়ের শিশু বিভাগের শিল্পীরা। এরপর কণ্ঠনীড়ের সদস্য তানিয়া নাসরিন, তাজুল ইসলাম, কানিজ ফাতেমা, দীপান্বিতা চৌধুরী ও শিশু বিভাগের শারিয়া চৌধুরী, রাইফা ওয়াসিনা, জয় বড়ুয়া, অবনী বড়ুয়া, শ্রীযু দে নিলয়, আদিত্য বসাক কাহন, সওদা বিন আরাফাত রামিসা, সৌহার্দ্য বড়ুয়া, অরণ্য বড়ুয়া, সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, সামিহা ইসলাম চৌধুরী, নির্ঝর তালুকদার, দিগন্ত বড়ুয়া আবৃত্তি করেন। দ্বৈত আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন কণ্ঠনীড়ের সদস্য মুনতাকা ইমাম-উইদাত ইমাম, আহনাফ আজমাইন ও আতিফাহ্ আরুব।

আমিন্ত্রত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহ্বুবুর রহমান মাহফুজ, দিলরুবা খানম ছুটি,শামীমা শীলা,ইসমাইল সোহেল।

আমন্ত্রিত সংগঠন প্রমা’র আবৃত্তিশিল্পী ফাহিম উদ্দিন শাওন, নড়েন আবৃত্তি একাডেমীর পৃথা পারমিতা, সুচয়ন ললিতকলা কেন্দ্রর শচীন আচার্য অন্তু, শব্দনোঙ্গর আবৃত্তি সংগঠনের বৃষ্টি পুরোহিত, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের জুহি সেনগুপ্তা, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রিয়ম কৃষ্ণ দে আবৃত্তি করেন।

সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ন্তী বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন হীরা, দ্বিপান্বিতা ও তাজুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...