রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সম্পন্ন হলো কালাচাঁদ ঠাকুর মন্দিরের বার্ষিক মহোৎসব

শহরতলী বোয়ালখালীর শতবর্ষী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে তিনদিনব্যাপী বার্ষিক মহোৎসব ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শেষ হল আজ।

গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উৎসবের আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিলো শ্রীমদ্ভগবত গীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ, প্রতিদিন দুপুর ও রাতে মহা প্রসাদ বিতরণ।

তিনদিনব্যাপী উৎসব আয়োজনে নামসুধা পরিবেশন করে শ্রী গুরু সংঘ (চট্টগ্রাম), ভক্ত প্রহ্লাদ সম্প্রদায় (ব্রাহ্মণবাড়ীয়া), আদি গীতাঞ্জলি সম্প্রদায় (মাদারীপুর), পূর্ণিমা সখী সম্প্রদায় (মাদারীপুর) ও গৌর গোবিন্দ সম্প্রদায় (কুমিল্লা)।

উৎসবের প্রথম দিন ধর্মশোভা ও আলোচনা শেষে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে
নবনির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের বরণ করা হয়।

এসময় জনপ্রতিনিধিদের মধ্যে ৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন, ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি দে ও বোয়ালখালী পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। এতে
ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সভাপতি কিরণ কুমার ভঞ্জ।

সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ৬নং পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন, ৯নং আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল কান্তি দে, বোয়ালখালী পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, কানুনগোপাড়া ড. বি.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন ভঞ্জ, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রনজিত চৌধুরী বাচ্চু, সহ-সভাপতি বরুন ভট্টাচার্য, সহ-সভাপতি প্রদীপ মল্লিক, প্রচার-প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, মেলা পরিচালনা সম্পাদক বিটু মিত্র, সাংস্কৃতিক সম্পাদক তুষার নন্দী ফুলু, সদস্য সঞ্জয় দে, লিটন ঘোষ ও রাজীব পাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বোয়ালখালী। এখানে সকল ধর্মাবলম্বীদের মাজার ও মঠ-মন্দিরসহ প্রখ্যাত ধমীয় পীঠস্থান রয়েছে। সর্বধর্মের সমন্বয়ে সকল ধর্মের লোকজন দীর্ঘকাল ধরে নির্বিঘে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করে আসছে।

এছাড়া বক্তারা আরো বলেন, শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরের আদর্শ বুকে ধারণ করতে পারলে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সুশীল সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...