রবিবার, ৩০ আগস্ট ২০২৬

বিয়ের পর হানিমুনে না গিয়ে যুদ্ধের ময়দানে ইউক্রেনের যুগল

আন্তর্জাতিক ডেস্ক

আগামী মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। সে জন্য চূড়ান্তও হয়েছিল সবকিছু। তবে বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালালে সবকিছু উলটপালট হয়ে যায় ইউক্রেনের যুগলের।

সংঘর্ষ বেধে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বিয়ের কাজটি সেরে ফেলেন ইউক্রেনের ওই তরুণ-তরুণী। তারা হলেন, ভিয়াতোস্লাভ ফারসন (২৪) ও ইয়ারিনা আরিয়েভা (২১)।

একিদকে চলছে বোমাবিস্ফোরণ অন্যদিকে রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ওই তরুণ-তরুণী। তবে ওই যুগল সিদ্ধান্ত নিলেন বিয়ের পরে হানিমুনে নয়, সরাসরি যুদ্ধের ময়দানে যাবেন।লড়াই করবেন ইউক্রেনের হয়ে।

সিএনএন জানায়, তাদের পরিকল্পনা ছিল, এক সুন্দর রেস্তোরাঁর ছাদ বারান্দায় উদযাপন করবেন জীবনের অন্যতম এই মুহূর্তটা। তার পাশে বহমান দিনেপার নদী। আরিয়েভার ভাষায়, ‘কেবল আমরা ও নদী। সঙ্গে সুন্দর আলো।’

কিন্তু তা আর হয়ে উঠেনি। যুদ্ধের ভয়ে যখন ইউক্রেনের মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, তখন বিয়ের পর নিরাপত্তার খোঁজে কোথাও না গিয়ে যাচ্ছেন যুদ্ধের মাঠে।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে বিয়ের পরপরই যুদ্ধে অংশ নিতে অস্ত্র সংগ্রহে নেমেছে এই নবদম্পতি। তারা দুজনেই যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত ইউক্রেন সশস্ত্রবাহিনীর শাখা টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে।

আরিভা বলেন, আমাদের পক্ষে যা সম্ভব হবে দেশের জন্য আমরা তাই করবো। শুধু এইটুকু প্রত্যাশা, সবকিছু ঠিক হয়ে যাবে। আবার সবকিছু আলো ঝলমলে হবে।

আরিভা আরও বলেন, নিজের দেশকে বাঁচাতে আপনিও এই যুদ্ধে নেমে পড়তে পারেন। এটাই এখন একমাত্র সমাধান।

২০১৯ সালে কিয়েভের এক বিক্ষোভ সমাবেশ থেকে পরিচয় হয় ইয়ারিনা আরিভা এবং ভিয়াতোস্লাভ ফারসন নামের এই প্রেমিকযুগলের। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে গড়ায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়।

যুদ্ধের দ্বিতীয় দিনও তুমুল লড়াই হয়েছে। ইউক্রেনের হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, চলমান এই যুদ্ধে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়েছে।

যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। তবে দিন শেষে ইউক্রেনের সঙ্গে আলোচনায় সম্মতি দিয়েছেন পুতিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...