শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাহাড়ের গ্রাম গুলোকে শহরে পরিনত করা হবে : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মো.শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

পার্বত্য এলাকার পর্যটন শিল্প বিকাশে সরকার বদ্ধ পরিকর এবং পাহাড়ের গ্রামকে ক্রমন্বয়ে শহরে রুপান্তরে আওয়ামী লীগ সরকার আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারীভাবে নতুন নতুন পর্যটন কেন্দ্র নির্মান হচ্ছে।

শুক্রবার ২৫ ফেব্রুয়ারী বান্দরবানে থানচি উপজেলা সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত ৫শ বিশিষ্ট মাল্টি পারপাস অডিটরিয়াম হলের শুভ উদ্বোধনকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর একথা বলেন। এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকার সর্বত্র বিদ্যুতের আলো ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের কারণে জনগনের জীবন যাত্রা মান উন্নত হয়েছে।

যে সকল স্থানে সড়ক যোগাযোগ নেই, বিদ্যুৎ নেই, সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে অভ্যন্তরীন সড়ক, যোগাযোগ, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অনেক প্রকল্প গ্রহন বাস্তবায়ন করা হচ্ছে।এছাড়া ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের তিন পার্বত্য জেলায় বিনামুল্যে ৪০হাজার সোলার হোম সিস্টেম প্রদান কার্যক্রম চলমান রয়েছে। যার মধ্যে বান্দরবানের ৭ উপজেলায় বিতরণ হবে ১৪ হাজার সোলার।দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ৩ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে স্কুল ভবন, ছাত্রাবাস, বৌদ্ধ বিহার ভবন মোট ৮টি প্রকল্প।

পার্বত্য জেলা পরিষদের গীর্জা ভবন, বৌদ্ধ বিহার ক্যাংঘরসহ মোট ৮ টি প্রকল্পের মোট ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ৮ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ের একটি প্রকল্প শুভ উদ্ভোধন ও ভিত্তিপ্রস্ত উদ্ভোধন করেন।

উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক রাজস্ব) মোহাম্মদ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (রাজস্ব) মো: নাজিম উদ্দিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যহা পাজ্ঞি ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকোশলী মো: জিল্লুর রহমান, জেলা পরিষদে নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, জেলা পরিষদের সদস্যসহ উপজেলা সরকারী দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন নির্মিত অডিটরিয়ান হলে এক মত বিনিময় সভা শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নের প্রশিক্ষিত অসহায় নারীদের সেলাই মেশিন, কৃষি উপকরনের স্প্রে মেশিন, ছাগল, শীত বস্ত্র কম্বল, ভিজিডি কার্ডধারীদের চাউল বিতরন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...