শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডিম ও দুধ ছাড়াই বানিয়ে ফেলুন কেক

চট্টগ্রাম নিউজ ডটকম

কেক খেতে কে না ভালবাসে! কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কেক তৈরিতে ব্যবহার করা হয় ডিম ও দুধ। ফলে যারা কোনও প্রাণিজ পদার্থ খান না, তাদের পক্ষে কেকের স্বাদ নেয়া বেশ সমস্যাজনক। কিন্তু জানেন কি খুব সহজেই দুধ ও ডিম ছাড়াও বানিয়ে ফেলা যায় সুস্বাদু কেক? রইল সে রকমই ‘গ্লুটেন ফ্রি ভিগান কেক’ তৈরির প্রণালী।

উপকরণ

কলা: ২টি

কোকো পাউডার: ১/৩ কাপ

পিনাট বাটার: ১/৩ কাপ

বেকিং সোডা: ছোট চামচের ১/২ চামচ

চিনি: ১ কাপ (গুঁড়া করা)

প্রণালী

১। একটি বাটিতে কলা এবং পিনাট বাটার নিয়ে নিন। ভাল কলা চটকে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন বাটার।

২। এর পর কলা ও বাটারের মিশ্রণে দিয়ে দিন গুঁড়া চিনি। আবারও ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন যাতে কোনও দলা না থাকে।

৩। কোকো পাউডার মেশানোর আগে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিন। বেকিং সোডা-সহ কোকো পাউডার ঢেলে দিন মিশ্রণে। ভাল করে মিশিয়ে নিন।

৪। একটি ছোট কেক তৈরির টিনে সামান্য তেল লাগিয়ে, তাতে ঢেলে দিন মিশ্রণটি। ১০-১২ মিনিট ধরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্ৰেডে বেক করুন। সময় হয়ে গেলে বার করে নিলেই তৈরি হয়ে যাবে গ্লুটেন ফ্রি ভিগান কেক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...