শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চসিকের ৪১ ওয়ার্ডে ২লাখ গণটিকা প্রদান করা হবে

আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় কোভিড-১৯ গণটিকা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নগরীর ৪১টি ওয়ার্ডে বর্ণাঢ্য র‌্যালি সহ ট্রাক, সিএনজির মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হচ্ছে। ক্যাম্পেইনে ১২বছর বা তদুর্দ্ধ বয়সের জনগোষ্ঠীকে রেজিষ্ট্রেশন বা টিকা কার্ড না থাকলেও শুধুমাত্র লাইন লিষ্টিং করে টিকা দেওয়া হবে। এই কর্মসূচির পাশাপাশি ২য় ডোজ ও বুষ্টার ডোজ প্রদান কার্যক্রমও চলবে।

এই প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী র‌্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

উদ্বোধন শেষে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪১টি ওয়ার্ডে প্রায় ২লাখ টিকা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ গনটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে চার হাজার নাগরিককে করোনা টিকা প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবো। ২৬ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রমে টিকা নিতে কোন রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র লাগবেনা। নগরীতে স্থাপিত টিকা সেন্টারসমূহে শৃঙ্খলার সাথে টিকা গ্রহণ করতে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। র‌্যালিতে লিফলেট ও মাইকিংর মাধ্যমে গণটিকার প্রচার-প্রচারণা চালানো হয়।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, আলকরণ সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম কলেজ উত্তর কাট্টলী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, বন্দর হাসপাতাল হামজারবাগ, জিইসি কনভেনশন হল, অফিসার্স ক্লাব-নেভাল এভিনিউ, এম.এ আজিজ স্টেডিয়াম, রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার পুরাতন চান্দগাও’তে বুষ্টার ডোজের টিকা প্রদানের কথা উল্লেখ করা হয়। অপরদিকে আজ সকালে ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম দোভাষ ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...