বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার এর শেষ দিনে দুই  চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী  মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

রবিবার (১২ মে) দুপুরে জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন ‌।

তারা হলেন: চেয়ারম্যান পদ প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাবের আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মুজিবুর রহমান ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেন। বর্তমানে এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন ৩ জন।

তারা হলেন, বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবু জাফর, যুবলীগ নেতা সালাউদ্দিন, ব্যবসায়ী আব্দুল মন্নান মান্না, প্রদীপ দত্ত, সন্তোষ কুমার দে।

মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদক পারভীন আক্তার, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট চুমকী চৌধুরী।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, চেয়ারম্যান পদে ২জন ও ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামীকাল প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...