মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ইডেন স্কুলের মাসিক স্বাস্থ্য ক্যাম্পে ডা: শফিউল আজম

নিজস্ব প্রতিবেদক :

শিশুদের পরিপূর্ন শিক্ষাদানের লক্ষে কাজ করা ব্যতিক্রমি শিক্ষা প্রতিষ্ঠান ইডেন ইংলিশ স্কুলে মাসিক স্বাস্থ্য ক্যাম্প আজ বৃহস্পতিবার সকালে হাটহাজারি উপজেলার শিকারপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মাহনুর তাছনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন, বিএম এস সহ সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইডেন স্কুলেল প্রতিষ্ঠাতা ও পরিচালক খালেদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ সফিউল আজম বলেন, শিশুরা পিতামাতার অজান্তেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। আদ্রতা বেশি থাকায় আমাদের দেশে শিশুরা অধিক হারে ক্রিমি আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু অনেক পিতাপাতা নিয়মিত শিশুদের ক্রিমির ঔষধ খাওয়ান না। যে কারণে অপুষ্ঠি ও ওজনহিনতায় ভুগে অধিকাংশ শিশু। ইডেন ও সেভ দা ফিউচার ফাউন্ডেশন স্কুল যৌথভাবে আযোজিত এই স্বাস্থ্য ক্যাম্প শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি মেধাবি জাতি গঠনে অগ্রনি ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রতিটি স্কুলে ছয়মাস অন্তর একবার স্বাস্থ্য ক্যাম্প আয়োজন খুবই জরুরি। রোগাক্রান্ত শিশু ভবিষ্যৎ আলোকিত মেধাবি জাতি গঠনের প্রধান অন্তরায়।

উদ্বোধকের বক্তব্যে খালেদ মাহমুদ বলেন, সুস্বাস্থ্য ও অনুকূল পরিবেশ শিশুকে মেধাবি করে গড়ে তোলার প্রধান নিয়ামক। ইডেন স্কুলের নিয়মিত স্বাস্থ্য সেবা মাধ্যমে শিশুদের শিক্ষা প্রদানের পাশাপাপশি তাদের সুস্বাস্থ্য ও অনুকূল পরিবেশ শিক্ষা লাভের বিষয়ে আমরা খুবই যত্নশীল। যে কারণে এই স্কুলে নিয়মিত স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পে ডা. শেখ শওকাত আজম, ডা. শেখ সনজানা, ডা. আনিকা এনাম, ডা. মোকতা, ডা. শাহাজাহান, ডা. শফিকুল আজম, ডা.মাহাবুবুল আলম, ডা. শহিদুর রহমান, ডা.আবদুর রহিম, ডা. নজরুল ইসলাম প্রমুখ অংশ গ্রহন করেন। স্বাস্থ্য ক্যাম্পে ইডেন স্কুলের পরিচালনা পরিষদের সদস্য আইয়ুব আলী বাবলু, দুস্থ ও গরিব শিশুদের বিনামূল্যে পাঠপ্রদানকারী প্রতিষ্ঠান সেভা দ্যা ফিউচার ফাউন্ডেশনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ সভাপতি লায়ন শারমিন সুলতানা, সাধারণ সম্পাদক হোসেন আল জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম রোজন, সদস্য মোহাম্মদ আলী কাঞ্চন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...