মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনে আইন প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনে জরুরি ভিত্তিতে আইন প্রণয়নে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে প্রণীত কৌশলপত্রের ওপর অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার একটি উপস্থাপনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আপামর জনগণের জন্য বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকারের আলোকে এ কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে প্রণীত কৌশলপত্রটির ওপর প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তেনের লক্ষ্যে জরুরিভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব আহমদ কায়কাউসসহ সংশ্লিষ্ট অন্যান্য সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রথম বেসরকারি খাতে পেনশন দেওয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...