মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবাসিক এলাকা ও কৃষি জমিতে শিল্প প্রতিষ্ঠান হবেনা: বিভাগীয় কমিশনার

নবাগত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে দেশে বেসরকারী খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, সহায়তা প্রদান ও পরিবেশ উন্নয়নে সরকার মিরসরাইসহ বিভিন্ন স্থানে ইকোনমিক জোন গড়ে তুলেছে। ফলে একদিকে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও অন্যদিকে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাবে। তবে কোন আবাসিক এলাকা ও কৃষি জমিতে নতুন করে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান হবেনা।

আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির ৬ষ্ঠ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামে বিনিয়োগ করতে চাইলে নতুন ও তরুণ উদ্যোক্তাদেরকে সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নীতিমালা অনুসরণ করতে হবে। তবে পরিবেশের ক্ষতি হয় এমন জায়গায় বিনিয়োগ থেকে তাদেরকে বিরত থাকতে হবে। বিনিয়োগে আকৃষ্ট উদ্যোক্তারা সহজেই পরিবেশ সনদ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, স্থাপনা নির্মাণের অনুমতি, প্রয়োজনীয় ব্যাংক ঋণ, ভূমি অধিগ্রহণ ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য সরকারী সেবাগুলো পাবে। বিডা’র নিজস্ব কোন ব্যাংক নেই বিধায় উদ্যোক্তাদেরকে সরাসরি ঋণের ব্যবস্থা করতে না পারলেও সুপারিশ করা যেতে পারে। তবে ব্যাংক ঋণ পাইয়ে দেয়ার নামে মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়তে উদ্যোক্তাদেরকে সতর্ক থাকার আহবান জানান বিভাগীয় কমিশনার। বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ ইয়াছিন বিগত ৫ম সভার আলোচনা, সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক সৈয়দ সাইফুর রহমান, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ, বিডা’র উপ-পরিচালক ফাতিমা সুলতানা, সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শিপন চৌধুরী, আমদানি ও রপ্তানী নিয়ন্ত্রক দপ্তরের নির্বাহী অফিসার সৌরভ হাসান প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...