মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

গাড়ির জরিমানা ও জিডি সব এক জায়গায় ‘সিএমপি সার্ভিস সেন্টার’

পুলিশের সেবাকে মানুষের কাছে সহজে পৌঁছে দিতে এবার ভিন্নধর্মী উদ্যোগ ‘সিএমপি সার্ভিস সেন্টার’ নাগরিক সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি )।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এ ভিন্নধর্মী নাগরিক সেবার উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

সিএমপি সুত্রে জানা যায়, পুলিশের সেবাকে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ। মোবাইল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারানো সংক্রান্ত সিএমপি’র সকল থানার সাধারণ ডায়েরি (জিডি) এখানে লিপিবদ্ধ করা যাবে। জিডির আবেদনটি অনলাইনে সংশ্লিষ্ট থানায় প্রেরণ পূর্বক থানা কর্তৃক জিডি রেকর্ড হওয়ার পর পুনরায় থানা হতে অনলাইনে সার্ভিস সেন্টারে প্রেরণ করা হবে এবং সার্ভিস সেন্টার হতে সেই জিডির কপি আবেদনকারীকে প্রদান করা হবে।

এছাড়াও সার্ভিস সেন্টারে ট্রাফিক পুলিশের সাথে সম্পর্কিত যে কোন মামলার জরিমানা গ্রহণ করা হবে। ট্রাফিক পুলিশ কর্তৃক মামলার কারণে জব্দকৃত কাগজপত্রাদি যানবাহনের মালিককে প্রদান করা হবে। জিডি করা এবং ট্রাফিকের মামলাসংক্রান্ত সেবা পাওয়ার জন্য সেবা প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং তার নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর সাথে আনতে হবে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত সার্ভিস সেন্টারে সেবা প্রদান করা হবে।

আগ্রাবাদ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে অনেক মানুষ বিভিন্ন কাজে আসেন। সিএমপির সার্ভিস সেন্টারে এসে তারা উল্লেখিত সেবাসমূহ সহজেই গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে চট্টগ্রাম মহানগরীর আরো কয়েকটি স্থানে এরূপ সার্ভিস সেন্টার স্থাপন করা হবে।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...