সোমবার, ২৭ জুলাই ২০২৬

১৮ ফেব্রুয়ারি আউটার স্টেডিয়ামে দিনব্যাপী ‘চট্টগ্রাম ক্যাটেল এক্সপো’

চট্টগ্রাম ক্যাটেল ফার্মাস কমিউনিটি এবং ইউনিট্রেড ইভেন্টস আয়োজিত চট্টগ্রামে প্রথমবারের মত আগামী ১৮ ফেব্রুয়ারি শুক্রবার আউটার স্টেডিয়ামে দিনব্যাপী চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে প্রাকৃতিক উপাদানে পালিত প্রায় ৩২টি এগ্রো ফার্ম অংশগ্রহণ করবে এবং তাদের ১০০টি ষাড় প্রদর্শিত হবে। আজ সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে আয়োজক তরুণ উদ্যোক্তারা এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ক্যাটেল এক্সপোর প্রধান সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, সভাপতি মোহাম্মদ আকতার হোসেন জ্যাকি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই এর ব্যুরো চিফ চৌধুরী ফরিদ, ইউনিট্রেড ইভেন্টস এর প্রধান নির্বাহী মুহাম্মদ ওসমান গণি, সদস্য সচিব ওয়াসিফ আহমেদ ছালাম, অর্থ সচিব আব্দুল্লাহ মোহাম্মদ ইমরান, সদস্য রবিউল হাসান আরমান।

ক্যাটেল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এম.পি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, এসিআই এগ্রিবিজনেজ এর প্রেসিডেন্ট ড. ফা হ আনসারী, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এম. মাহবুবুল আলম, নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্রিডার ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিবুর রহমান (টুটুল)। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও বিপণন বিভাগের সাবেক মহাপরিচালক কৃষি মন্ত্রণালয়ে সাবেক অতিরিক্ত সচিব মো: ইউসুফ, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডাঃ রায়হান ফারুক, চট্টগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দোলোয়ার হোসাইন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের এম.ডি এম. এ ছালাম। এই আয়োজনে এগ্রো উদ্যোক্তা সম্পূর্ণ দেশীয় খাদ্য ও উপাদানে পালিত প্রাণির শারীরিক ওজন বৃদ্ধিতে অভিজ্ঞতা লব্ধ অভিজ্ঞান ও তথ্য-উপাত্ত উপস্থাপন করবে। দিন ব্যাপী এই আয়োজনে আরো থাকবে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতির বর্ণিল উপস্থাপনা, ক্যাটেল ফ্যাশেন-শো এবং বরেণ্য অতিথিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের জেগে ওঠার গল্প গাথা।

এই এক্সপোতে অংশগ্রহণকারী এগ্রো ফার্মের উদ্যোক্তারা তাদের অর্জিত জ্ঞান ও শিক্ষনীয় দিক গুলো তুলে ধরবেন। যাতে অন্যরাও উৎসাহিত ও প্রাণিত হয় এবং সেগুলো কাজে লাগাতে পারবেন। সংবাদ সম্মেলনে তরুণ উদ্যোক্তারা জানান, চট্টগ্রামে মাংসজাত পুষ্টি যোগানকারী প্রতিষ্ঠানগুলো জনগণের মাঝে পুষ্টিজাত খাদ্যশক্তি যোগান দিয়ে ইতিমধ্যেই একটি সঠিক অবস্থানে দাঁড়িয়েছে। নিকট অতীতে কোরবানীর সময় ভারত থেকে বৈধ ও অবৈধভাবে পশু আসত। এতে বৈদেশিক মুদ্রা ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার হত। আজ আনন্দের বিষয় যে, শিক্ষিত তরুণ উদ্যোক্তারা খামারী খাতে সম্পৃক্ত হওয়ায় পুষ্টিজাত মাংসজ খাদ্য যোগানে দেশ অনেকখানি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি অনেক শিক্ষিত তরুণ আত্মকর্মসংস্থানের পাশাপাশি আরো আধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। চট্টগ্রাম এগ্রো ফার্ম ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্যোগে লালিত-পালিত পশু বৈজ্ঞানিক উপায় পরিহার করে প্রাকৃতিক ভাবে মোটা-তাজাকরণ করা হয়। কোন প্রকার মেডিসিন প্রয়োগ বাতিরকে শুধুমাত্র প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে আমাদের পশু পালিত হয়। এখানকার শিক্ষিত তরুণ যুবকরা সরকারি প্রাণি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এই শিল্পের দিকে ঝুঁকছে এবং এক্ষেত্রে তারাই অগ্রগামী। এতে যেমন বেকার সমস্যার সমাধান হচ্ছে ও পুষ্টি জনিত মাংস জাত খাদ্যে দেশ স্বয়ং সম্পূর্ণ হচ্ছে বলে আমরা মনে করি। বৈজ্ঞানিক উপায়ে যেভাবে পশু মোটা তাজাকরণ করা হয় তা স্বাস্থ্যবান্ধব নয় এবং পুষ্টিরও যথেষ্ট ঘাটতি রয়েছে। তাই প্রাকৃতিক উপাদানে মোটাতাজাকরণ যথেষ্ট খাদ্যবান্ধব এবং পুষ্টিতে ভরপুর। এই মেলার মূল উদ্দেশ্যে হলো সামষ্টিক প্রণোদনায় ব্যক্তিক উদ্যোক্তাদের প্রানিত করা এবং প্রাকৃতিক উপাদানে মোটাতাজাকরণ এবং মাংসজাত খাদ্যপ্রানির লালন পালনকে সাধারণের মধ্যেই জনপ্রিয় ও গ্রহনযোগ্য গড়ে তোলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...