মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় পিকআপ চাপায় নিহত ৫ ভাইয়ের শোকার্ত পরিবারের পাশে-পুলিশ

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাটে প্রয়াত বাবা সুরেশ চন্দ্র শীলের পারলৌকিক শ্রাদ্ধানুষ্ঠানের আচার শেষে ফেরার পথে পিকআপ চাপায় পাঁচ ভাই নিহত হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

আজ১৪ই ফেব্রুয়ারী রোজ সোমবার বিকেলে ৫টার দিকে কক্সবাজার জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে শোকার্ত পরিবারকে দেখতে যান।

উক্ত সময় জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম এর পক্ষ থেকে নগদ এক লাখ টাকার অনুদান প্রদান করা হয় পাঁচ পুত্র হারানো মা মৃণালিনী শীলের হাতে।
এ ছাড়া পুলিশের অবসরপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শৈবাল দাশ এবং ঢাকার সানন্দা জুয়েলার্সের মালিক রনজিত ঘোষের পক্ষ থেকে দেওয়া আরো নগদ ৫০ হাজার টাকাও প্রদান করা হয় উক্ত পরিবারের হাতে।

এ সময় উপস্থিত পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি, ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর প্রমূখ।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি ‘মর্মান্তিক এই দুর্ঘটনার পর পরই থানা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান স্যারের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত ডিআইজি শৈবাল দাশ স্যার এবং ঢাকার সানন্দা জুয়েলার্সের মালিক রনজিত ঘোষের পাঠানো আরো নগদ ৫০ হাজার টাকাও প্রদান করা হয়েছে।

চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারটি সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে পুলিশ। এজন্য সার্বক্ষণিক পরিবারটির খোঁজ-খবর রাখা হচ্ছে।

শোকার্ত পরিবারের খোঁজ নিতে আসা জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন-‘দুর্ঘটনায় পরিবারটির যে ক্ষতি হয়ে গেছে তা কোনদিনই পূরণ হওয়ার নয়। সেখানে এই অর্থ কিছুই না। এরপরও পুলিশ সব সময় মানবিক কাজের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে রয়েছে। এরই অংশ হিসেবে পরিবারটির পাশে দাঁড়ানোটাই মূখ্য হিসেবে দেখেছেন আমাদের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান স্যার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...