মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর ঘোষণা সাংসদ ফজলে করিম চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা  বাড়ানোর ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। 

আজ ১৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় চট্টগ্রাম নতুন রেল স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বগিতে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নতুন আঙ্গিকে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এই ঘোষণা দেন।

এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত। যেহেতু চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। তাই ঢাকা- চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলেও জানান তিনি।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এবিএম ফজলে করিম চৌধুরী বেলুন উড়িয়ে এবং হুইসেল বাজিয়ে যাত্রীদের অভিবাদ জানানোর মধ্যদিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ উদ্বোধন করেন।

চট্টগ্রাম থেকে কাপ্তাই পর্যন্ত রেল লাইনের কাজ দ্রুত শুরু হবে জানিয়ে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, জানালী হাট থেকে কাপ্তাই পর্যন্ত রেল লাইনের ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে।

চুয়েটের ভেতর দিয়ে কাপ্তাই পর্যন্ত যাবে। পরবর্তীতে তিন পার্বত্য জেলায়ও রেল লাইনের সংযোগ  স্থাপন হবে। একই সাথে চট্টগ্রাম বে টার্মিনালের সাথেও রেল সংযোগ স্থাপিত হবে। যাতে বে টার্মিনাল থেকে সরাসরি ট্রেনে করে কন্টেইনার পরিবহন করা যায়।

তিনি বলেন, ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। তাই চট্টগ্রামকে ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে। আজকে যে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস শীতাতপ নিয়ন্ত্রিত নতুন বগিতে যাত্রা শুরু করলো এটা আমাদের দেশের সম্পদ। এটা পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।ট্রেন অনেক স্বচ্ছন্দময় ভ্রমণ। এক সময় রেলের কোন ওয়ারিশ ছিলনা। বর্তমান প্রধানমন্ত্রী রেল ব্যবস্থার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন।

সারাদেশের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহন করেছেন।

চট্টগ্রাম দোহাজারী রেল লাইনে সংস্কার করে পুনরায় পূর্বের মতো ট্রেন চলাচলেরও নির্দেশ দেন ফজলে করিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম,  সিওপিএস(পূর্ব) এসএম সালাউদ্দিন, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবুল কালাম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ক্রীড়া সংগঠন সুমন দে।

এছাড়াও উপস্থিত ছিলেন, আরএনবির রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম, কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী, বিভাগীয় ভূ- সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম, বিভাগীয় প্রকৌশলী-১ মো. হানিফ, বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক ইসলাম, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী সাকের আহমদ,  ডিএসটিই(টেলিকম পূর্ব)  চৈতী মুহুরী, কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন, আরএনবি এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট  সত্যজিৎ দাশ, ষ্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, আরএনবির চট্টগ্রাম রেল স্টেশনের ইনচার্জ (ইন্সপেক্টর) সালামত উল্লাহ।

নতুন আঙ্গিকে আনুষ্ঠানিক উদ্বোধনকৃত বিজয় এক্সপ্রেসে মোট ১৪ টি বগি রয়েছে। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বগি রয়েছে ৫ টি।  ৫টি শোভন চেয়ার, এছাড়াও রয়েছে পাওয়ার কার এবং ২টি এসি গার্ড ব্রেক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...