সোমবার, ২৭ জুলাই ২০২৬

এবার সোনার বাংলা ট্রেনে পাথর নিক্ষেপ: ১ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক :

ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধ করা যাচ্ছেনা। চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় ইন্দোনেশিয়া ও কোরিয়া থেকে আমদানীকৃত নতুন ইঞ্জিন ও কোচ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আহত হচ্ছেন যাত্রীরা।

ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধে রেলওয়ে পুলিশসহ রেল কর্মকর্তাদের নিয়মিত সচেতনতা মূলক কর্মসূচির মধ্যেও থেকে নেই-ট্রেনে পাথর নিক্ষেপ কর্মসূচি।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সবচেয়ে আধুনিক ও উচ্চগতির ট্রেন সোনার বাংলায় আবারো পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ট্রেনের জানলার গ্লাস ভেঙ্গে নাজিম উদ্দিন নামের এক যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে দুপুরের দিকে ফেনী পৌঁছালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, আজ রোবাবার দুপুরের দিকে সোনার বাংলা ট্রেনটি ফেনীতে পৌঁছালে পাথর ছুঁড়তে শুরু করে র্দুবৃত্তরা। এতে ট্রেনটির কাঁচ ভেঙে মাথায় আঘাত পান নাজিম উদ্দিন নামে এক যাত্রী।

এই ব্যাপারে রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে নিয়মিত আমরা নিয়মিতই সচেতনতা মূলত কর্মসূচি পালন করে আসছি।

তারপরও ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। যেখানেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে-আমরা সাথে সাথে সেখানে আমাদের অফিসার পাঠাচ্ছি। ঘটনা তদন্ত করছি।

দোষীদের ধরার চেষ্টা করছি। আজকেও (গতকাল রবিবার) ফেনীর যেখানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে সেখানে আমরা বিট পুলিশিং কার্যক্রমের উদ্যোগে সচেতনতা মূলক সভা করেছি। প্রতিটি সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ একেবারে চৌকিদার পর্যন্ত আমরা সম্পৃক্ত করছি।

এদিকে ফেনীর সহদেবপুর এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার পরপরই বিট পুলিশিং কার্যক্রমের উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় লাকসাম রেলওয়ে থানার ওসি মো জসিম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ী কর্তৃক ফেনী জেলাধীন সহদেবপুর রেলওয়ে ক্রসিং এবং সহদেবপুর রেলওয়ে বস্তি কলোনী এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মোতায়াল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় তিনি রেলওয়ে স্টেশন এবং রেললাইনের আশে পাশে লোকজনদের ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং এসকল কর্মকান্ডের কুফল সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের এবং স্কুল, মাদ্রাসা পড়ূয়া বাচ্চাদের পাথর নিক্ষেপের কূফল, ভয়াবহতা সংক্রান্তে ধারণা দেওয়া হয়। এছাড়াও পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। সর্বোপরি রেললাইনের বরাবর বসবাসকারী জনসাধারণগন যাতে নিজেরা সচেতন হন এবং তাদের সন্তানদের সচেতন করেন তার জন্য অনুরোধ করা হয়েছে ।

পাথর নিক্ষেপ প্রতিরোধে রেলওয়ে পুলিশের পক্ষ হতে লিফলেট বিতরণ করা হয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম নিউজ / এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...