মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ছেলে-মেয়ে-নাতির সাথে এইচএসসি পাস করলেন মাটিরাঙ্গার সিরাজুল ইসলাম

ফারুক হোসেন,মাটিরাঙ্গা প্রতিনিধি :

মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আছালং এলাকার মো. সিরাজুল ইসলাম ৫০ বছর বয়সে এবারের আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দিয়েছেন। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন জিপিএ ২.১৪।

একই সাথে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে তার ছোট মেয়ে মাহমুদা সিরাজ জিপিএ ৪-১৭ ও বড় মেয়ের সন্তান মো. নাজমুল হাসান জিপিএ ৪-৬৭ এবং তার একমাত্র ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমদ চট্টগ্রাম বায়তুশশরীফ কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়ে জিপিএ ৪-০০ পেয়েছেন।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারে এসেছে সাফল্যের ঝুড়ি। সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তিনি ১৯৮৭ সালে তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন। এরপর থেকে বিভিন্ন কারণে লেখাপাড়ায় মনোযোগ দিতে পারেননি। কিন্তু, সবসময়ই লেখাপড়ার গুরুত্ব অনুভব করতেন। তাই ৫০ বছর বয়সেই তিনি আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...