মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পাসের হার বেশি হলে খারাপ কী: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এত বেশি পাসের হারের কারণ জানতে চেয়ে এদিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন জুড়ে দিয়ে বলেন, ‘পাসের হার বেশি হলে খারাপ কী?’

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌণে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অটোপাস দিয়ে বিবেচনা করলেও এবার সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কম বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এই বছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী।

গত বছর অটোপাসের কারণে শতভাগ পাসের হার থাকলেও এবার সেই হার কিছুটা কমেছে। তবে সংখ্যাটা ৯৫ শতাংশেরও বেশি; যা পূর্বের তুলনায় অনেক এগিয়ে। ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৭২ শতাংশ পাসের হার ছিল।

এবার পাসের হার এত বেড়েছে কীভাবে এমন প্রশ্ন চলে আসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সামনে। এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আর পাসের হার বেশি হলে খারাপ কী? এমন একদিন আসবে, যেদিন শতভাগ উত্তীর্ণ হবে।

করোনা মহামারির কারণে এই বছর প্রায় আট মাস পিছিয়ে নৈবার্চনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...