সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় ছোট ভাই‌কে মেম্বার বানা‌তে প্রাণ গেল বড় ভাই‌য়ের!

চট্টগ্রা‌মের রাঙ্গু‌নিয়ায় ছোট ভাই‌কে ইউ‌পি মেম্বার বানা‌তে গি‌য়ে জীবন দি‌তে হ‌লো বড় ভাই‌কে।১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেলেন সন্ত্রাসীদের হামলায় আহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী মো. ইউসুফ তালুকদার (৫০)। ছোট ভাই আবু তৈয়ব তালুকদারের নির্বাচনে কাজ করতে প্রবাস থেকে বাড়িতে আসেন তিনি। ছোট ভাই ইউপি সদস্য নির্বাচিত হলেও প্রবাসের পরিবর্তে পরলোকবাসী হলেন ইউসুফ তালুকদার।

আজ ১২ ফেব্রুয়ারি, শনিবার ভোর ৫ টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইউসুফ তালুকদার উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বগাবিলি গ্রামের আবদুল হাকিমের ছেলে ও ইউপি সদস্য আবু তৈয়ব তালুকদারের বড় ভাই।

জানা গেছে, ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মো. ইউসুফ তালুকদার রানীহাট বাজার থেকে বাসায় ফেরার পথে বগাবিলি ব্রিজ এলাকায় তার ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ শনিবার ভোর ৫টায় তিনি না ফেরার দেশে চলে গেলেন।

নিহতের ছোট ভাই রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তৈয়ব তালুকদার বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আজগর ও তার ক্যাডারেরা গত ১মাস পূর্বে আমার ওপর হামলা করেছিল। আমি সুস্থ হয়ে উঠতে না উঠতেই আমার বড় ভাইয়ের ওপর হামলা করে গুরুতর আহত করে। হাসপাতালে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি ইউসুফের স্ত্রী মোছাম্মৎ শাহিনুর আক্তার শাহিদ বাদী হয়ে ১নং রাজানগরের বগারবিল এলাকার নবীর হোসেনের ছেলে আজগর আলীকে (৪৫) প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত ইউসুফ তালুকদার আজ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভোরে মারা গেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ১ আসামি স্বেচ্ছায় ধরা দিয়েছেন। মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...