সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না: হানিফ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া-সাহেবনগরে পদ্মা নদীর ভাঙনরোধে স্থায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেছেন, এ অঞ্চলের নদী ভাঙনরোধে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছ। নদী ভাঙনরোধে হাজার কোটি টাকার প্রকল্প আসছে। এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

আজ শনিবার দুপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘এক হাজার কোটি টাকার প্রকল্প একনেকে পাস হতে চলেছে। একনেক অনুমোদন দিলেই কাজ শুরু হবে। স্থায়ী বাঁধ নির্মাণ হলে এলাকার মানুষ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।’

বিএনপির নানা বিষয়ের বক্তব্য তুলে ধরে হানিফ এমপি বলেন, ‘বিএনপি মিথ্যাচার করছে। তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘তাঁদের মিথ্যাচারও জাতি দেখেছে।

মহামান্য রাষ্ট্রপতি যখন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের আহ্বান জানালেন, তখন বিএনপি বলল- তাঁরা নির্বাচন কমিশন আইন চান।

কিন্তু আমাদের আইনমন্ত্রী যখন আইন তৈরির কথা বললেন, তখন বিএনপি আবার বলল- তড়িঘড়ি করে আইনটি তৈরি করা হচ্ছে। বিএনপি এভাবে একের পর এক মিথ্যাচার করে চলেছে। তাই তাঁদের নিয়ে জনগণের আর কোনো মাথাব্যথা নেই।’

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফীন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...