সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কক্সবাজার সৈকত থেকে ৫ অপরাধী আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ৫ জন অপরাধীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঝাউবাগান এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিং এর পিছন থেকে তাদের আটক করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

আটকরা হলেন- কক্সবাজার পশ্চিম লাহারপাড়া এলাকার মো. আবুল শমার ছেলে মো. জামশেদ (২০), আদর্শগ্রাম এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে মো. ইফনুছ (৪৬), দক্ষিণ ডিককুল এলাকার মো. বশির আহমেদের ছেলে মো. ইয়াছিন (২২), পশ্চিম লারপাড়া এলাকার সৈয়দের ছেলে মো. হামিম (১৮) ও একই এলাকার আবু তাহের মিয়ার ছেলে মো. নিজাম (১৯)।

পুলিশ জানিয়েছে- আটকরা ঝাউবাগান এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতির নিচ্ছে-এমন সময় তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...