রবিবার, ২৬ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধা ফজলুল হক চেয়ারম্যানের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে এতিমদের মা‌ঝে খাদ্য ও কম্বল বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান বিশিষ্ট শিক্ষানুরাগী, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর ৩৪ তম মৃত্যুবার্ষিকীর ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী ১২০ জন এতিম শিক্ষার্থীর জন্য পশ্চিম গুজরা মুনিরীয়া এতিমখানায় ১ মাসের খাদ্য সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়েছে।

সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’-এর উদ্যোগে মরহুমের পরিবার এবং মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণ পাঠাগারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জোনায়েদ কবীর সোহাগ। মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আজম খানের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট দানবীর লায়ন মো. আবদুস সালাম, মরহুম হকের অনুজ বিশিষ্ট সমাজহিতৈষী মো. এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোহাম্মদ এস্কান্দর, এস অ্যান্ড এস আলী এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার মো. ছালামত আলী।
১২ ফেব্রুয়ারি, শনিবার, পশ্চিম গুজরা মুনিরীয়া এতিমখানায় অনুষ্ঠানে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রশিদ আহমেদ, মুহাম্মদ আজিম, উপাধ্যক্ষ মাওলানা গোলাম কাদের, মাওলানা আবুল হাশেম মাছুমী, সিনিয়র শিক্ষক মাওলানা আবু মোহাম্মদ আজমী, প্রভাষক মুহাম্মদ মাসুম, বাবু পিকলু মুহুরী, আরবী প্রভাষক এস.এম. আলীম উদ্দীন, আইন কলেজ ছাত্রলীগ নেতা কামরুল আলম মিন্টু, অনলাইন এক্টিভিস্ট ইফতেখার ইফতি প্রমুখ।
পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের সুযোগ্য সন্তান লেখক-সাংবাদিক শওকত বাঙালি। মরহুমের রুহের মাগফেরাত এবং পরিবারের উত্তোরত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল মন্নান।

প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেছেন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নামই মানবধর্ম। আমৃত্যু মানব সেবায় ব্রত বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান যুগ যুগ ধরে এসব ভালো কাজের মধ্যেই বেঁচে থাকবেন।

বর্তমান সরকার দরিদ্রদের পাশে আছে-থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশ থেকে দারিদ্র বিমোচনে বহুদূর এগিয়েছে। মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের পরিবারের মতো অন্য বিত্তশালীদের এমন অনন্য কর্মযজ্ঞে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। ভালো কাজের মধ্য দিয়ে পারিবারিকভাবে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর যে উদ্যোগ তা সত্যিই অসাধারণ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘৩৪ বছর আগের একজন শ্রেষ্ঠ জনপ্রতিনিধি স্মরণে ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত থাকতে পেরে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ববোধ করছি।’

উল্লেখ্য, বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো-চাল, ডাল, তেল, হলুদ, মরিচ, মসলা, লবণ, মাছ, মুরগী, ডিম, পিঁয়াজ, রসুন, আলু, মিস্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিমবিচিসহ বিভিন্ন প্রকারের সবজি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...