সোমবার, ২৪ আগস্ট ২০২৬

উখিয়ার ক্যাম্প থেকে ভারতে পাচারকালে কক্সবাজারে ৭ রোহিঙ্গা উদ্ধার: এক পাচারকারী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ। এ সময় ইদ্রিস নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচারের গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সয়ম সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। তাদেরকে পাচার করে নিয়ে যাচ্ছিলেন মানবপাচারকারী চক্রের সদস্য মো. ইদ্রিস।

র‍্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, মানবপাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু র‍্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা মানবপাচারকারী চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...