মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ১৫ হাজার ইয়াবা ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের অভিযানে ১৫ হাজার ইয়াবা ও ৬ রাউন্ড গুলিসহ দ্বীন ইসলাম (৫৬) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ভোর ৪ টার দিকে কুতুপালং ৭ নং ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করেন।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং ৭ নং ক্যাম্পের এ ব্লকের বসবাসকৃত দ্বীন ইসলাম (৫৬) বসত ঘরে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ)/হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এবং পুলিশ পরিদর্শক (নিঃ) এস এম মাহবুব উল আলমের নেতৃত্বে এসআই (নিঃ)/১৪০৪৭ মোঃ আরিফুর রহমান, এএসআই (নিঃ)/১৪১২৪ মোঃ মিজানুর রহমান মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে জম্মুলোক এর ছেলে দ্বীন ইসলাম (৫৬), কে গ্রেপ্তার করা হয়।

এসময় ঘরে তল্লাশী কালে কালো রংয়ের পলিথিন ব্যাগে লোকায়িত ৮ টি নীল রংয়ের জিপার প্যাকেটে ১৫০০০ (পনের হাজার) ইয়াবা ও ৬ রাউন্ড তাজা গুলিসহ দ্বীন ইসলাম (৫৬) কে গ্রেফতার পূর্বক ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও গুলিসহ গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০ কেজি মালিকবিহীন ইউরিয়া সার জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...