মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আনোয়ারা – কর্ণফুলীতে হাতি ও মানুষের লড়াই

মো. মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার :

আনোয়ারা-কর্ণফুলীতে বন্যহাতি-মানুষের দ্বন্দ্ব কমছেই না।এতে দুই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষদের আতঙ্কে ঘুম নেই। নিজেদের জান-মাল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। ঢাকঢোল পিটিয়ে, পটকা ফুটিয়ে আর মশাল জ্বালিয়ে ঠেকানো যাচ্ছে না হাতির তাণ্ডব।

আজ ফের কর্ণফুলীতে বন্য হাতির তাণ্ডবে গার্মেন্টস শ্রমিক মো. এনাম (২২) ও সজিব (২০) গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী ) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী বড়উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভক্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন বড়উঠান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন।

মো. এনাম একই ওয়ার্ডের খোট্টা পাড়া গ্রামের আবদুর সবুরের ছেলে ও সজীব ভক্তপাড়া এলাকার ননি গোপালের ছেলে। তাঁরা দুইজনেই আনোয়ারা কোরিয়ান ইপিজেডে চাকরিরত।

স্হানীয়রা জানান, ভোরে বাড়ির পাশে হাঁটার সময় বন্য হাতি তাদের আক্রমণ করে। তখন এনামের সঙ্গে থাকা সজীব কোনো রকমে দৌঁড়ে নিরাপদ স্থানে চলে গেলেও হাতির কবলে পড়েন এনাম।

এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে এনামের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

জানা যায় বেশ কয়েক বছর ধরে বন্য হাতির একটি দল কেপিজেড এলাকায় প্রবেশ করেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০ কেজি মালিকবিহীন ইউরিয়া সার জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে...