বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুস্বাস্থ্যের আশায় গ্রিন টি পান: বিপদ ডেকে আনছেন না তো?

কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের কোনো তুলনা নেই। অনেকে আবার সুস্বাস্থ্যের আশায় ভরসা রাখেন গ্রিন টি’র ওপর। ওজন ঝরানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমে সাহায্য এবং কোলেস্টেরল কমাতে জবাব নেই এই পানীয়টির।

গ্রিন-টি আপনাকে দীর্ঘজীবী হতেও সাহায্য করে। এটি অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির দারুণ উৎস। গ্রিন টি ক্যানসারের ঝুঁকিও হ্রাস করে। অনেকেই দিনের শুরুটা করে থাকেন গ্রিন টি দিয়ে। তবে সকালে খালি পেটে এই পানীয় পান করলে সত্যিই কি কোনো সুফল পাওয়া যায়?

বিশেষজ্ঞদের মতে, এই পানীয় কখনই সকালে খালি পেটে খাওয়া উচিত নয়। গ্রিন টিতে ট্যানিন থাকে, যা পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। তাই খালি পেটে পান করলে পেটে ব্যথা করতে পারে। অ্যাসিডিটির কারণে বমি বমি ভাবও হতে পারে। তাছাড়া খালি পেটে গ্রিন টি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। পেপটিক আলসারের রোগীদের জন্য গ্রিন টি ভালো নয়।

গ্রিন টিতে ক্যাফিন থাকে, যা কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনগুলি উত্পাদন বাড়ায়। ফলে রক্তচাপ এবং হার্টের সমস্যা বাড়তে পারে। তাই হৃদরোগীদের পক্ষে ভালো নয় এই গ্রিন টি।

গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও দিনে তিন কাপের বেশি খাওয়ার পরামর্শ দেন না বিশেষজ্ঞরা। বেশি পরিমাণ গ্রিন টি শরীর থেকে প্রয়োজনীয় উপাদান বের করে দিতে পারে। খুব সকালে বিপাকক্রিয়ার হার সবচেয়ে বেশি থাকে।

তাই সকালে গ্রিন টি খাওয়া মোটেও ভালো নয়। সন্ধেবেলা আমাদের বিপাকক্রিয়ার হার কমে যায়, তখন গ্রি টি তা বাড়াতে সাহায্য করে। গ্রিন টি খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কিংবা সন্ধ্যাবেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে...

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১...

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...