বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

করোনা: বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। এর আগে গতকাল শনিবার ১১ হাজার ২৩৫ জনের মৃত্যু এবং ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন আক্রান্ত হয়েছিলো।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৫২ হাজার ৫০৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ১৭০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ২২ জন এবং মারা গেছেন ১ হাজার ৫১ জন। ব্রাজিলে মারা গেছেন ৮০০ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৪০ জন।

রাশিয়ায় মারা গেছেন ৭১৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ২৮২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ২২১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ৩৭৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২৫৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৯৮ জন।

এছাড়া দক্ষিণ আফ্রিকায় ৫১ জন, পোল্যান্ডে ২৭২ জন, কানাডায় ৯৯ জন, আর্জেন্টিনায় ১৪৫ জন, গ্রিসে ৭২ জন, পেরুতে ২৪৫ জন, মেক্সিকোতে ৬৮৮ জন এবং ভিয়েতনামে ১১৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

আরও পড়ুন

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান এবং কোনও অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারান এমন মানবিক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...