বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় ভারতীয় শাড়ী পাচারের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে বৈরী আবহাওয়া ও দুর্গম এলাকা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মনোরঞ্জন কার্বারী পাড়ার পাহাড়ি পথ পারি দিয়ে মতিলাল ত্রিপুরা’র বাড়ি থেকে অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী’র দিক-নির্দেশনায় ওসি (তদন্ত) আমজাদ হোসেন’র নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে দুর্গম এলাকা’ মনোরঞ্জন কার্বারী পাড়ায় অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী খলিলুর রহমান গং পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মনোরঞ্জন কার্বারী পাড়ার মতিলাল ত্রিপুরার বসত বাড়ী থেকে ৪০১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চোরাকারবারি খলিলুর রহমান, মতিলাল ত্রিপুরা সহ ৫/৬ জনকে আসামী করে মাটিরাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

অভিযানকালে মাটিরাঙ্গা থানার (এসআই) মাহমুদুল হাসান ইরফান, (এসআই) সাদ্দাম হোসেন, (এসআই) মোঃ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

অবৈধপথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, অবৈধ ও চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, জড়ীত চোরা কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...