বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আপিল বোর্ডের কোনো মূল্য নেই: জায়েদ খান

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের নাম ঘোষণা ও জায়েদ খানের প্রার্থিতা বাতিলকে আইন বহির্ভূত রায় হিসেবে উল্লেখ করেছেন জায়েদ খান।

জায়েদ খান গণমাধ্যমে বলেন, এখানে আপিল বোর্ডের কোনো মূল্য নেই। তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷ এটা আইন বহির্ভূত,পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা নেই। প্রজ্ঞাপনের পর আপিল বোর্ড কীভাবে এ রায় ঘোষণা করে? আমি আইনি ব্যবস্থা নেব।

এর আগে শনিবার সন্ধ্যায় আপিল বোর্ড সভা শেষে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের নাম ঘোষণা করে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই ঘোষণা দেন।

এর আগে আপিল বোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে জায়েদ খান গণমাধ্যমে বলেন, নির্বাচন উপলক্ষে আমরা একটা আপিল বোর্ড করি। ২৯ জানুয়ারি পর্যন্ত আপিল বোর্ডের মেয়াদ। ৩০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনও শেষ। সেখানে সোহান ভাই কীভাবে এমন একটি কাজ করলেন! কোনো দিন একটা মিটিংয়েও আসেননি, দূরে দূরে থাকেন।

কোথা থেকে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠান! বলেন, ‘মিটিং আছে, আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটা মিটিং আছে আগামী ৫ ফেব্রুয়ারি, আপনাকে উপস্থিতি থাকতে হবে।’ এটা তিনি কিসের ক্ষমতায় করেন!

জায়েদ খান বলেন, একদমই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সঙ্গে এসব করা হচ্ছে। সোহান ভাই (সোহানুর রহমান সোহান) ও হোসেন ভাই (মোহাম্মদ হোসেন) এসবের পেছনে জড়িত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযানে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে সমুদ্রে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) রাতে...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...