শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বিদ্যা ও সংগীতের দেবী ‘সরস্বতীর’ আরাধনায় ভক্তরা

বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে পৃথিবীতে আসেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ভক্তরা।

ভোরবেলা থেকেই মণ্ডপে শুরু হয় পূজার তোড়জোড়। পৌনে আটটায় পঞ্চমী তিথিতে বিগ্রহের সামনের আসনে বসেন পুরোহিত।

শঙ্খধ্বনি আর মায়েদের উলুধ্বনিতে বরণ করে নেওয়া হয় মাতৃদেবীকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন মণ্ডপে, শিক্ষা প্রতিষ্ঠানে ও পারিবারিক মন্দিরে এভাবেই শুরু হয় বাগদেবী সরস্বতী পূজা।

এদিন পূজা শেষে নতুন বিদ্যার্থীদের হাতেখড়িও দেন পুরোহিত। এরপর দেওয়া হয় পুষ্পাঞ্জলি।

পূজার্থীরা বিতরণ করেন প্রসাদ। ধূপের গন্ধে, মোমের আলোয় মণ্ডপে সৃষ্টি হয় ধর্মীয় আমেজ।

পূজায় বিশেষ উপাচার আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ রেখে চলে আরাধনা। বাসন্তী রঙের গাঁদা ফুল নিবেদন করা হয় দেবীর চরণে।

দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। করোনা মহামারীর কারণে অনুষ্ঠানমালায় টানা হয়েছে লাগাম। মণ্ডপে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি মাস্ক পরিধান করে প্রতিমা দর্শনের অনুরোধ জানানো হয়েছে।

লোকাচার অনুসারে, ছাত্র-ছাত্রীরা পূজার আগে কুল (বড়ই) ভক্ষণ করে না। পরদিন সকালে চিড়া ও দই মেশানো দধিকর্মা নিবেদন করেন অনেকে। কোনও কোনও পরিবারে এদিন অরন্ধন পালন ও গোটা-সেদ্ধ খাওয়ার প্রথাও রয়েছে।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল জানান, নগরের জেএমসেন হল প্রাঙ্গণে বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পৃথকভাবে বাণী অর্চনার (সরস্বতী পূজা) আয়োজন করা হয়েছে।

এছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠেছেন সনাতনী বিদ্যার্থীরা। এ ছাড়া নগরের বিভিন্ন পাড়া-মহল্লায়ও সরস্বতী পূজা হচ্ছে। তবে এ বছর আড়ম্বরে পূজা হচ্ছে না করোনার কারণে।

এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবী সরস্বতীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়েছে। পঞ্জিকা মতে, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৬ মিনিটের পর পঞ্চমী শুরু হয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৮ মিনিট পরে পঞ্চমী তিথি শেষ হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও ভক্তদের পূজামণ্ডপে যাওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান এবং কোনও অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারান এমন মানবিক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...