শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রামুতে মানববন্ধন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

খাগড়াছড়ির ধর্মসুখ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধ মহাথেরকে হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে রামুতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামু চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ।

রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের বৌদ্ধ ভিক্ষু ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু’র সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল ৩ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গন থেকে বৌদ্ধ ভিক্ষু বিশুদ্ধ মহাথেরকে হত্যার প্রতিবাদে একটি মৌন মিছিল বের করে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বিশুদ্ধ মহাথের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী সহ সকল প্রকার হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তৃতা করেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীলপ্রিয় মহাথের, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পটল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপক বড়ুয়া বিটু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুনিত্য বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি জয় বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রিটন বড়ুয়া প্রমুখ।

মানববন্ধনে বৌদ্ধ ভিক্ষুর হত্যার তদন্ত মুলক সুষ্ঠু বিচারের দাবী জানান কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, খাগড়াছড়িতে একজন মহাথেরোকে হত্যা করা হয়েছে। তার কোন ব্যক্তিগত শত্রুতা থাকতে পারেনা। তিনি পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে, সবকিছুর উর্ধে উঠে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ছিলেন। তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তিনি রাজনৈতিক শত্রুতার শিকার হতে পারেন না। তাহলে এই বৌদ্ধ ভিক্ষুকে কারা হত্যা করেছে। তাদের উদ্দেশ্য কি? হত্যাকারীরা নিশ্চয় নিজেদের সুবিধা অর্জনের জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে।

এমপি কমল বলেন, দুষ্ট লোকেরা যে কোন মুহুর্তে, যে কোন কাজ করতে পারে। এরা জাতির শত্রু। এরা আমাদের শত্রু। সে যেই ধর্মের হোক না কেন, সে ধর্মেরও শত্রু। এই রকম ঘটনা যেন পূনরাবৃত্তি না হয়, সেই দিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বৌদ্ধ নেতারা বলেন, গত ৩০ জানুয়ারি খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি ধর্মসুখ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধ মহাথেরকে নিজ বিহারে দিবাগত রাতে কে বা কারা হত্যা করে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা রামুতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। দেশের নানান স্থানে এ কর্মসূচী পালিত হচ্ছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, মাঝে মাঝে বৌদ্ধ ভিক্ষুদের উপর এমন নৃশংস ঘটনা ঘটানো হচ্ছে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। বারে বারে এমন হত্যাকান্ডের ঘটনা ঘটতে থাকায় আমরা চরম ক্ষুব্দ এবং উদ্বিগ্ন। অতীতের ঘটনা গুলোর আজও কোন কুলকিনারা হয়নি। যে বা যারাই এসব ঘটনা ঘটিয়ে থাকুক না কেন আমরা এসব নৃশংস হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাই।

বৌদ্ধ নেতারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন ঘটনা ধর্মীয় সম্প্রীতিকে বারে বারে আঘাত করছে এবং সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে। এসব ঘটনার নেপথ্যে যে বা যারা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা না হলে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করা না গেলে, এমন ঘটনা বারংবার ঘটতে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা...